মাইলস্টোনে বিমান দুর্ঘটনা : ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। আদালত বাদির জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান ও সাবেক প্রেসসচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট ১৬ জনকে আসামি করা হয়েছে।

২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, এর মধ্যে ২৮ জনই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন।

  • Related Posts

    জুনের মধ্যে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী

    ডেস্ক নিউজঃ আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনাসদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  মঙ্গলবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।…

    রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। তাই দেশ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুধ-মাংস উৎপাদন প্রকল্পে ভয়াবহ অনিয়ম: পছন্দের লোক নিয়োগে কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

    • By Reporter
    • মে ৭, ২০২৬
    • 3 views
    দুধ-মাংস উৎপাদন প্রকল্পে ভয়াবহ অনিয়ম: পছন্দের লোক নিয়োগে কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

    মাইলস্টোনে বিমান দুর্ঘটনা : ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    • By Reporter
    • মে ৭, ২০২৬
    • 5 views
    মাইলস্টোনে বিমান দুর্ঘটনা : ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    জুনের মধ্যে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী

    • By Reporter
    • মে ৭, ২০২৬
    • 4 views
    জুনের মধ্যে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী

    রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

    • By Reporter
    • মে ৭, ২০২৬
    • 4 views
    রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

    একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

    • By Reporter
    • মে ৭, ২০২৬
    • 5 views
    একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

    মন্ত্রণালয়ের সুপারিশ ছেঁটে গণপূর্তের নতুন স্পেসিফিকেশন, ফের সীমিত হচ্ছে লিফট টেন্ডারের প্রতিযোগিতা

    • By Reporter
    • মে ৭, ২০২৬
    • 43 views
    মন্ত্রণালয়ের সুপারিশ ছেঁটে গণপূর্তের নতুন স্পেসিফিকেশন, ফের সীমিত হচ্ছে লিফট টেন্ডারের প্রতিযোগিতা