ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ বাড়িতে, পাশাপাশি খোঁড়া হয়েছে কবর

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামে এখন শোকের মাতম। ওমানে বিষাক্ত গ্যাসে নিহত একই পরিবারের চার ভাইয়ের মরদেহ বুধবার (২০ মে) সকালে গ্রামের বাড়িতে পৌঁছেছে। চারটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ আনার পর থেকেই বাড়িটিতে ভিড় করছেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। 

লালানগরের বান্দারাজার পাড়ার আবদুল মজিদের বাড়িতে এখন শুধুই কান্নার আহাজারি। সাদা কাফনে মোড়ানো চার ভাইয়ের নিথর দেহ ঘিরে স্বজনদের বিলাপে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও বলছেন, একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মরদেহ বাড়িতে ফেরার এমন হৃদয়বিদারক ঘটনা তারা আগে কখনো দেখেননি।

ওমানে মারা যাওয়া চার ভাই হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ। জীবিকার সন্ধানে তারা দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওমানের আল মিলিদ্দা এলাকার আল মোছানা স্টেট অব আল বাতিনাহতে একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। খবরটি দেশে পৌঁছানোর পর থেকেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার (১৯ মে) রাতে মরদেহগুলো ঢাকায় পৌঁছালে পরিবারের সদস্যদের কাছে সেগুলো হস্তান্তর করেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। পরে বিশেষ ফ্রিজার অ্যাম্বুল্যান্সে করে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

সকাল ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে চার ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি খোঁড়া চারটি কবরে তাদের দাফন করা হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    ডেস্ক নিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার…

    ভোলায় আরও এক গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা

    ডেস্ক নিউজঃ ভোলায় নতুন আরও একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ নামের এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 17 views
    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 17 views
    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 12 views
    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা
    ২০ মে ২০২৬

    ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ বাড়িতে, পাশাপাশি খোঁড়া হয়েছে কবর

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob