সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন হামজা

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : টি–টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ এক ইনিংস খেলে নতুন ইতিহাস গড়েছেন রুয়ান্ডার ব্যাটার হামজা খান। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে তিনি ৬৫ বলে ১৬৪ রানের ইনিংস খেলেন। এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে জায়গা করে নিয়েছে।

হামজার ইনিংসে ছিল ৯টি চার ও ১৫টি ছক্কা। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে রুয়ান্ডা দল ২ উইকেটে ২৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। তার সঙ্গে দারুণ ব্যাটিং করেন দিদিয়ের এনডিকুবিমানা, যিনি ৬৯ রান করেন ৪৫ বলে। এছাড়া ইসায়ে নিয়োমুগাবো ১২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

জবাবে আইভরি কোস্টের ইনিংস থেমে যায় মাত্র ১৭ রানে। ১৫.২ ওভারে অলআউট হওয়া দলটির হয়ে সর্বোচ্চ ৫ রান আসে ওয়াটারা উসিফের ব্যাট থেকে। বাকিদের অধিকাংশই খুব অল্প রানেই ফিরে যান।

এই ইনিংসের মাধ্যমে হামজা খান পেছনে ফেলেছেন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই-কে, যিনি ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন। তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করেন।

ছক্কার দিক থেকেও নজর কাড়েন হামজা—এক ইনিংসে ১৫ ছক্কা মেরে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার তালিকায়ও তিনি উঠে এসেছেন।

  • Related Posts

    বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে রোনালদো

    ক্রীড়া ডেস্ক : ফোর্বসের প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী ৫০ ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। টানা চতুর্থ বছর তিনি এই তালিকার প্রথম স্থানে আছেন।…

    কুল-বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা

    ক্রীড়া ডেস্ক : বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন হামজা চৌধুরী। আজ বিচারকদের রায়ে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ২৮ বছর বয়সী ফুটবলার। শুধু বর্ষসেরা ক্রীড়াবিদই নন, ক্রীড়াপ্রেমীদের ভোটে পপুলার চয়েস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

    • By Reporter
    • মে ২৫, ২০২৬
    • 1 views
    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

    ট্রাম্পের ‘নরককুণ্ড’ মন্তব্য ঢাকতে মোদি-বন্দনায় মাতলেন রুবিও

    • By Reporter
    • মে ২৫, ২০২৬
    • 1 views
    ট্রাম্পের ‘নরককুণ্ড’ মন্তব্য ঢাকতে মোদি-বন্দনায় মাতলেন রুবিও

    নিষিদ্ধ হওয়ার পর মুখ খুললেন রণবীর সিং

    • By Reporter
    • মে ২৫, ২০২৬
    • 4 views
    নিষিদ্ধ হওয়ার পর মুখ খুললেন রণবীর সিং

    সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন হামজা

    • By Reporter
    • মে ২৫, ২০২৬
    • 5 views
    সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন হামজা

    সিসি ক্যামেরা প্রকল্পে কোটি টাকা লোপাট, দুই গাড়িতে ৩১ চালক! গণপূর্তের ই/এম জোনে অনিয়মের বিস্ফোরক অভিযোগ

    সিসি ক্যামেরা প্রকল্পে কোটি টাকা লোপাট, দুই গাড়িতে ৩১ চালক! গণপূর্তের ই/এম জোনে অনিয়মের বিস্ফোরক অভিযোগ

    বিয়ের প্রলোভনে ধর্ষণ: খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে মানববন্ধন, সাংগঠনিক ব্যবস্থার দাবি নারী সাংবাদিকদের

    বিয়ের প্রলোভনে ধর্ষণ: খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে মানববন্ধন, সাংগঠনিক ব্যবস্থার দাবি নারী সাংবাদিকদের