দুপুরে অভাবের সংসারে ঝগড়া, বিকেলে একসঙ্গে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : নাটোরের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে নাটোর সদরের ঢালান এলাকার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উভয় পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের সদস্যদের কাছে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে নাটোর সদরের ঢালান এলাকার আনোয়ার হোসেনের ছেলে অটোরিকশা চালক রাকিব হোসেনের (২২) সঙ্গে একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুনের (২১) দুবছর আগে বিয়ে হয়। বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। পরে দুপক্ষের সমঝোতায় আবার তারা সংসার শুরু করেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে রাকিব হোসেন বাড়ি ফিরে স্ত্রী লিজা খাতুনের সঙ্গে নিজের ঘরেই অবস্থান করছিলেন।

এ সময় পরিবারের অভাব অনটন নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলেও দুজন ঘরের মধ্যেই অবস্থান করেন। বিকেলে কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হলে ঘরের দরজা-জানালার ফাঁকা দিয়ে দেখতে পান দুজনের মরদেহ কক্ষের সিলিংয়ে থাকা টিনে বাঁশের সঙ্গে এক ওড়নায় ঝুলে আছে। নাটোর থানায় খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে তাদের মরদেহ উদ্ধার করে।

নাটোর থানার ওসি মো. মুনসুর রহমান শুক্রবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • Related Posts

    সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে

    ডেস্ক নিউজ : সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহরণের তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছেন পাঁচ জেলে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে বনদস্যুদের মারধরে গুরুতর আহত এক জেলেকে বুধবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য…

    ১০ ভিক্ষুক পেলেন বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা

    ডেস্ক নিউজ : দিনাজপুরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১০জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মালামাল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জেলা সমাজসেবা কার্যালয়ের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    • By Reporter
    • জুন ১৯, ২০২৬
    • 6 views
    কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত

    • By Reporter
    • জুন ১৯, ২০২৬
    • 6 views
    চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত

    হরমুজ প্রণালিতে দুই মাসে সর্বোচ্চ জাহাজ চলাচল, স্বস্তির ইঙ্গিত

    • By Reporter
    • জুন ১৯, ২০২৬
    • 6 views
    হরমুজ প্রণালিতে দুই মাসে সর্বোচ্চ জাহাজ চলাচল, স্বস্তির ইঙ্গিত

    দুপুরে অভাবের সংসারে ঝগড়া, বিকেলে একসঙ্গে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

    • By Reporter
    • জুন ১৯, ২০২৬
    • 6 views
    দুপুরে অভাবের সংসারে ঝগড়া, বিকেলে একসঙ্গে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

    ব্রাজিল বনাম হাইতি: কার পাল্লা ভারী?

    • By Reporter
    • জুন ১৯, ২০২৬
    • 6 views
    ব্রাজিল বনাম হাইতি: কার পাল্লা ভারী?

    মাত্র এক সপ্তাহেই পেছনে পড়ল দুই বিশ্বকাপ, ভাঙনের মুখে ২০ বছরের পুরনো রেকর্ড!

    • By Reporter
    • জুন ১৯, ২০২৬
    • 6 views
    মাত্র এক সপ্তাহেই পেছনে পড়ল দুই বিশ্বকাপ, ভাঙনের মুখে ২০ বছরের পুরনো রেকর্ড!