বিসিএস কর্মকর্তার বাবার পরিচয় যাচাই করতে যাচ্ছে দুদক, করা হবে ডিএনএ পরীক্ষা

image_pdfSaveimage_print

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের বাবা-মায়ের পরিচয় নিয়ে দ্বন্দ্বের বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) যাচাই করতে যাচ্ছে। অভিযোগ অনুযায়ী, তিনি মুক্তিযোদ্ধা চাচা মো. আহসান হাবীবকে বাবা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে চাকরি অর্জন করেছেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মঙ্গলবার (৪ নভেম্বর) সাংবাদিকদের জানান, মা-বাবার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে তারা ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। মামলায় বলা হয়েছে, মো. কামাল হোসেন তার প্রকৃত বাবা-মা মো. আবুল কাশেম ও মোছা. হাবিয়া খাতুনের পরিবর্তে চাচা-চাচি মো. আহসান হাবীব ও মোছা. সানোয়ারা খাতুনের নাম ব্যবহার করেছেন। এই পরিচয় ব্যবহার করে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সরকারি চাকরি পান।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সনদে তিনি জাল তথ্য ব্যবহার করেছেন। মামলাটি দায়ের করা হয়েছে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায়। প্রতারণার মাধ্যমে পিতৃপরিচয় পরিবর্তনের এই অভিযোগ প্রমাণের জন্য দুদক এখন ডিএনএ পরীক্ষা করতে যাচ্ছে।

মামলাটি গত ২৬ ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু দ্বারা সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ দায়ের করা হয়।

  • Related Posts

    সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

    সিলেট সীমান্তের বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহলদল এই অভিযান চালায়। বিজিবি জানায়, বাংলাবাজার, সংগ্রাম, উৎমা,…

    ১৯ বছর একই জায়গায় জাগৃকের মিরাজ: ১৭ কোটি থেকে লিফটের ব্যয় ৪৯ কোটি, সাবস্টেশন-জেনারেটর-অগ্নিনিরোধকেও অস্বাভাবিক ব্যয়বৃদ্ধি

    বিশেষ প্রতিবেদকঃ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) মোহাম্মদপুর এলাকার একটি আবাসন প্রকল্পে লিফটসহ ইলেক্ট্রো-মেকানিক্যাল সরঞ্জাম কেনাকাটায় অনুমোদিত ব্যয়ের তুলনায় বিপুল পরিমাণ অর্থ বাড়ানোর অভিযোগ উঠেছে। ‘দোলনচাঁপা-কনকচাঁপা’ নামের প্রকল্পটিতে ৪৩০টি আবাসিক ফ্ল্যাট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 8 views
    পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

    আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 6 views
    আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

    হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 7 views
    হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব

    যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 7 views
    যুদ্ধবিরতির পরও গাজায় এবছর ৯ শতাধিক মানুষ নিহত

    ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 8 views
    ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

    এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

    • By Sara
    • সেপ্টেম্বর ২, ২০২৬
    • 10 views
    এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে লিটন