বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : দর্শক ধারণক্ষমতায় ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানয়ে নির্মাণাধীন ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন ১ লাখ ৩৫ হাজার দর্শক।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্টের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হলে ২০২৮ সালেই এটি চালু হতে পারে। তবে প্রকল্পের কাজ সময়মতো শেষ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ভিয়েতনামের বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে এই স্টেডিয়াম। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি নির্মাণে বিনিয়োগ করা হয়েছে ২০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৩০ কোটি টাকা।

স্টেডিয়ামটির নকশায় তুলে ধরা হয়েছে ভিয়েতনামের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। দেশটির ঐতিহ্যবাহী ডং সন ব্রোঞ্জের ঢোলের আদলে তৈরি করা হচ্ছে এর স্থাপত্য। আধুনিক নির্মাণশৈলীর সঙ্গে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির সমন্বয় ঘটানোই এ নকশার মূল উদ্দেশ্য।

খেলাধুলার পাশাপাশি বড় আকারের কনসার্ট ও অন্যান্য আয়োজনের উপযোগী করে তৈরি করা হচ্ছে স্টেডিয়ামটি। এতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায় এমন ছাদ। ফলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আবহাওয়াজনিত বাধা মোকাবিলা করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এতে একসঙ্গে প্রায় ১ লাখ ৩২ হাজার দর্শক বসতে পারেন। হ্যানয়ের নির্মাণাধীন ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা এর চেয়ে ৩ হাজার বেশি। নির্মাণকাজ শেষ হলে দর্শক ধারণক্ষমতার দিক থেকে ভারতের এই স্টেডিয়ামকে ছাড়িয়ে যাবে ভিয়েতনামের নতুন ক্রীড়া স্থাপনাটি।

  • Related Posts

    আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারের ক্ষত না শুকাতেই আইসিসির শাস্তি পেল বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় (স্লো ওভার রেট) বাংলাদেশ…

    ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা

    খেলাধুলা ডেস্কঃ ভারতে নভেম্বরে  আসন্ন পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ১৮ সদস্যের চূড়ান্ত জাতীয় দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। প্রাথমিক ক্যাম্পের নিবিড় অনুশীলন ও মূল্যায়নের পর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩

    • By Sara
    • অক্টোবর ১৯, ২০২৬
    • 0 views
    ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩

    গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

    • By Sara
    • অক্টোবর ১৯, ২০২৬
    • 0 views
    গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

    বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

    • By Sara
    • অক্টোবর ১৯, ২০২৬
    • 1 views
    বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

    আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ১৯, ২০২৬
    • 3 views
    আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

    সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চাইল বাংলাদেশ

    সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চাইল বাংলাদেশ

    আয়োজকদের বিরুদ্ধে ‘অপহরণের’ অভিযোগ ভারতীয় মডেলের

    • By admin admon
    • অক্টোবর ১৯, ২০২৬
    • 6 views
    আয়োজকদের বিরুদ্ধে ‘অপহরণের’ অভিযোগ ভারতীয় মডেলের