হিরো আলম গ্রেপ্তার

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় তাকে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে।

এর আগে হিরো আলমের স্ত্রী রিয়ামনি হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হাতিরঝিল থানায় মামলা করেছিলেন।

গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এ জন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।’

মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।

গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়েছিল। অভিযোগ করা হয়েছে, সেই সময়ে হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করে। এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এছাড়াও, এসময় তার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে। এই ঘটনায় গত ২৩ জুন বাদী রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    ডেস্ক নিউজঃ সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন…

    আরও দুই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

    ডেস্ক নিউজঃ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার গাজীপুর ও নোয়াখালী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 40 views
    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    ২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 31 views
    ২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স

    গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 23 views
    গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত

    অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখের আইনি নোটিশ

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 23 views
    অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখের আইনি নোটিশ

    তিন দেশ, তিন প্রজন্মের প্রেমের গল্প নিয়ে প্রথমবার নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 30 views
    তিন দেশ, তিন প্রজন্মের প্রেমের গল্প নিয়ে প্রথমবার নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ

    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 22 views
    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর
    ১৫ নভেম্বর ২০২৫

    হিরো আলম গ্রেপ্তার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob