এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ বলিউডে কাজের সময় নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটে কাজ করার ইচ্ছাকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে চলছে নানা বিতর্ক। কেউ তার এই সিদ্ধান্তের সমালোচনা করছেন, আবার কেউ দেখছেন ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রাখার স্বাভাবিক প্রচেষ্টা হিসেবে। এবার সেই বিতর্কে দীপিকার পাশে দাঁড়ালেন নির্মাতা করণ জোহর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বের ঝলক। সেখানে অতিথি হিসেবে হাজির হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার ও রবি কিষান। তাদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে চলচ্চিত্রশিল্পে কাজের সময়, সময়ানুবর্তিতা এবং অক্ষয়ের কর্মনিষ্ঠা নিয়ে আলোচনা শুরু হয়। সেই প্রসঙ্গেই দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে নিজের মতামত তুলে ধরেন করণ।

আলোচনার শুরুতে অক্ষয় কুমারের কাজের প্রতি নিষ্ঠা ও সময়ানুবর্তিতার প্রশংসা করেন এই নির্মাতা। অক্ষয়ের সঙ্গে প্রথম সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়ে করণ বলেন, শুরু থেকেই অভিনেতাকে কঠোর পরিশ্রমী হিসেবে দেখেছেন তিনি। ভোর পাঁচটায় বৈঠক করা, চিত্রনাট্য মুখস্থ রাখা এবং পরিচালকদের পাশে দাঁড়ানোর মতো বিষয়গুলো অক্ষয়ের কাজের বিশেষ দিক বলে উল্লেখ করেন তিনি।

করণ আরও বলেন, নতুন পরিচালকদের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও অক্ষয়ের ভূমিকা প্রশংসনীয়। প্রযোজকদের বিষয়েও তিনি যথেষ্ট সচেতন। তবে এমন অবদানের জন্য অক্ষয় সব সময় যথাযথ স্বীকৃতি পান না বলেও মনে করেন করণ।
অক্ষয়ের কর্মপদ্ধতির প্রশংসার পাশাপাশি করণের বক্তব্যে উঠে আসে কাজের সময় নির্ধারণের স্বাধীনতার বিষয়টিও।

তার মতে, একজন তারকা নিজের কাজের সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন কি না, তা শুধু পুরুষ সুপারস্টারদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। নারী সুপারস্টারদেরও নিজেদের ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য রেখে কাজের সময় নির্ধারণের অধিকার রাখেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    মিস ইউনিভার্সের মঞ্চ থেকে যে কারণে ছিটকে গেছেন মাহি

    বিনোদন ডেস্কঃ মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সেরা ৩০-এর তালিকায় আর জায়গা হলো না তার। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায়…

    ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

    বিনোদন ডেস্ক : তৃতীয় সংসারেরও ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়ে বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 7 views
    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

    ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 15 views
    ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু

    ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, সমবায়ে ঘুষ-দুর্নীতির অভিযোগ: দুই দশক ধরে বিতর্কে অতিরিক্ত নিবন্ধক নবীরুল ইসলাম

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 17 views
    ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, সমবায়ে ঘুষ-দুর্নীতির অভিযোগ: দুই দশক ধরে বিতর্কে অতিরিক্ত নিবন্ধক নবীরুল ইসলাম

    মিস ইউনিভার্সের মঞ্চ থেকে যে কারণে ছিটকে গেছেন মাহি

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 12 views
    মিস ইউনিভার্সের মঞ্চ থেকে যে কারণে ছিটকে গেছেন মাহি

    সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জামায়াত

    সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জামায়াত

    মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় সতর্ক থাকার পরামর্শ সুয়ারেজের

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 13 views
    মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় সতর্ক থাকার পরামর্শ সুয়ারেজের
    ২৬ নভেম্বর ২০২৬

    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob