২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের পর আগামী বছর ঘুরে দাঁড়াতে পারে স্বর্ণের বাজার। ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমানো হলেও ২০২৭ সালের পূর্বাভাস বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

গণমাধ্যমটি তিন সপ্তাহে ৩০ জন বিশ্লেষক ও ট্রেডারের অংশগ্রহণে জরিপ চালায়। এতে ২০২৭ সালে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের গড় দাম ৪ হাজার ৬৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের জরিপে এই পরিমাণ ছিল ৪ হাজার ৬১০ ডলার।

অন্যদিকে, ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমিয়ে ৪ হাজার ৪৯৫ ডলার করা হয়েছে। তিন মাস আগে এই পূর্বাভাস ছিল ৪ হাজার ৫০৯ ডলার। উচ্চ ট্রেজারি বন্ডের মুনাফা, শক্তিশালী মার্কিন ডলার এবং দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার প্রত্যাশাকে এর কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৫ ডলার প্রতি আউন্সে উঠেছিল। তবে ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বেড়ে যাওয়া এবং ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে স্বর্ণের বাজারে বড় ধরনের পতন ঘটে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ডলারের কাছাকাছি।

তবে আগামী কয়েক মাসে স্বর্ণের দাম স্থিতিশীল হয়ে আবার বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক সুকি কুপার বলেন, বাজারের মনোযোগ ডলারের ওপর নির্ভরতা কমানো এবং মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যাওয়ার দিকে সরে গেলে স্বর্ণের দাম পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত

    আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ এলাকায় ইসরাইয়েলি বাহিনীর বিমান হামলায় হামাস সরকারের শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চালানো…

    ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাস। চলতি ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 28 views
    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    ২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 21 views
    ২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স

    গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 14 views
    গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত

    অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখের আইনি নোটিশ

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 15 views
    অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখের আইনি নোটিশ

    তিন দেশ, তিন প্রজন্মের প্রেমের গল্প নিয়ে প্রথমবার নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 24 views
    তিন দেশ, তিন প্রজন্মের প্রেমের গল্প নিয়ে প্রথমবার নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ

    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 15 views
    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর
    ২৬ নভেম্বর ২০২৬

    ২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob