ফ্ল্যাগশিপ স্টোর ঘোষণার মধ্য দিয়ে ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫ শুরু করলো অপো

image_pdfSaveimage_print
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো বাংলাদেশে তাদের লয়্যাল ইউজারদের শক্তিশালী কমিউনিটির জন্য আনুষ্ঠানিকভাবে ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫ উদযাপন শুরু করলো। বার্ষিক এই উদযাপনের অংশ হিসেবে আগামী ২৭ নভেম্বর নারায়ণগঞ্জে নিজেদের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের ঘোষণা দিয়েছে ব্র্যান্ডটি।
প্রতি বছরই ও’ ফ্যানস ফেস্টিভাল বিশেষ সুবিধা, অনন্য অভিজ্ঞতা ও আকর্ষণীয় ইভেন্টের মাধ্যমে অপো ব্যবহারকারীদের একত্রিত করে। এবছর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্টোর চালু করার মাধ্যমে উদযাপনকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে অপো; যা ব্র্যান্ড ও ক্রমবর্ধমান ফ্যানবেসের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই উদ্বোধনকে ও’ ফ্যানস ফেস্টিভালের সাথে যুক্ত করার মাধ্যমে অপো উদ্ভাবনকে উদযাপন ও কমিউনিটির সাথে যুক্ত করার অঙ্গীকারকে আরও জোরদার করলো।
উদ্বোধনী অনুষ্ঠানের বাড়তি উত্তেজনা হিসেবে বিনোদন জগতের প্রিয় তারকারা উপস্থিত থাকবেন। জিয়াউল হক পলাশ, পারসা ইভানা ও রাহিলের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। যা ফ্যান ও তরুণ কমিউনিটির জন্য বিশেষ আকর্ষণ; এবং একইসাথে, লাইফস্টাইল, ফ্যাশন ও সৃজনশীলতার সাথে অপোর শক্তিশালী সম্পর্ককে তুলে ধরবে।
এ বিষয়ে অপো বাংলাদেশের একজন মুখপাত্র বলেন, “আমাদের ভিশনে আস্থা রাখেন এমন প্রাণবন্ত কমিউনিটির বার্ষিক উদযাপন ও’ ফ্যানস ফেস্টিভাল। এবছর আমরা বাংলাদেশে আমাদের বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের সাথে এই ফেস্টিভালকে যুক্ত করে এটিকে আরও স্মরণীয় করে তুলতে চেয়েছি। এটি উদ্ভাবন, গ্রাহক সন্তুষ্টি ও অর্থবহ ব্র্যান্ড অভিজ্ঞতার প্রতি আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।”
নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরটি ও’ ফ্যানস ফেস্টিভাল চলাকালে ইন্টারেক্টিভ এঙ্গেজমেন্টের কেন্দ্র হিসেবে কাজ করবে। বিস্তৃত কার্যক্রম থেকে শুরু করে অনুপ্রেরণামূলক ইন্টারেকশন পর্যন্ত, উদ্বোধনের দিনটি অপোর ইন্সপিরেশন এহেডের দর্শনকেই ফুটিয়ে তোলে, যা ফ্যানদের নতুন ও উত্তেজনাপূর্ণ উপায়ে ভবিষ্যতের প্রযুক্তি খুঁজে পেতে উৎসাহিত করবে। প্রত্যাশা বাড়ার পাশাপাশি, অপো জানাচ্ছে যে এ বছরের ও’ ফ্যানস ফেস্টিভালে আরও বেশি আকর্ষণীয় সারপ্রাইজ উন্মোচন করা হবে, যা উৎসাহী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করবে।
নারায়ণগঞ্জে বৃহত্তম অফলাইন ইভেন্টের আয়োজন করতে প্রস্তুত অপো; এ উপলক্ষে বিপুল সংখ্যক ফ্যান অংশগ্রহণ করবে যা কমিউনিটির মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। উপস্থিতদের জন্য বিশেষ সুবিধা ও অনন্য অভিজ্ঞতার আয়োজন করা হচ্ছে, যা উদযাপনের পরিবেশকে আরও আনন্দঘন করে তুলবে।
আগামী ২৭ নভেম্বর নারায়ণগঞ্জে অপোর বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর উন্মোচনের দিকেই এখন সকলের নজর। যা ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫-এর প্রধান আকর্ষণ হিসেবে চিহ্নিত হচ্ছে এবং উদ্ভাবন, সৃজনশীলতা ও ফ্যান কালচারকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবে।
বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd বা, অফিসিয়াল অপো ফেসবুক পেজ
https://www.facebook.com/OPPOBangladesh ভিজিট করুন।
  • Related Posts

    মহাকাশ থেকে ধরা পড়ল নজরকাড়া ‘সাউদার্ন লাইটস’

    ডেস্ক নিউজঃ মহাকাশ থেকে তোলা এক অসাধারণ দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। নাসার একজন নভোচারী স্পেসএক্স ড্রাগন মহাকাশযান থেকে দক্ষিণ মেরুর আকাশে দেখা যাওয়া ‘সাউদার্ন লাইটস’ বা অরোরা অস্ট্রালিসের একটি দারুণ…

    প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

    নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৬সি-এর জন্য দেশজুড়ে দুর্দান্ত ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। যেখানে প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে ক্রেতারা এই স্টাইলিশ ডিভাইসটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

    গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

    ১৬তম গ্রেডের গাড়িচালক ইউসুফের ‘রামরাজত্ব’, গাড়ি-ফ্ল্যাট-জমিসহ বিপুল সম্পদের অভিযোগ

    • By admin admon
    • আগস্ট ১২, ২০২৬
    • 26 views
    ১৬তম গ্রেডের গাড়িচালক ইউসুফের ‘রামরাজত্ব’, গাড়ি-ফ্ল্যাট-জমিসহ বিপুল সম্পদের অভিযোগ

    জাল সনদে লঘুদণ্ড, এরপরই দ্রুত উত্থান—গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    • By admin admon
    • আগস্ট ১২, ২০২৬
    • 11 views
    জাল সনদে লঘুদণ্ড, এরপরই দ্রুত উত্থান—গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

    রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

    আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

    • By admin admon
    • আগস্ট ১২, ২০২৬
    • 3 views
    আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

    কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন

    কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন