পিরোজপুরে জেলা যুবদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

image_pdfSaveimage_print
পিরোজপুর প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর জেলা যুবদলের আয়োজনে পিরোজপুর টাউন ক্লাব মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান জাকির, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশমাতা আমাদের মাঝে আরো কিছুদিন বেঁচে থাকতে পারতেন, যদি তার সুচিকিৎসা হত। স্বৈরাচার শেখ হাসিনা দেশমাতার চিকিৎসা হতে দেয়নি। সকলে মিলে দোয়া করি আল্লাহ তা’আলা যেন দেশমাতা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের প্রধান মন্ত্রী হিসেবে কবুল করেন।
পিরোজপুর জেলা যুবদল  ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
  • Related Posts

    চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

    ডেস্ক নিউজ : কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ফলাফল প্রকাশ এবং তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের মধ্যে সার্চলাইট জ্বালিয়ে নিয়মিত ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে ইউএনওর ওপর হামলার ঘটনা…

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় সবুজ মোল্যা (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইনের খসড়া অনুমোদন

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 7 views
    র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইনের খসড়া অনুমোদন

    পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 5 views
    পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

    ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের, মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 5 views
    ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের, মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা

    ওমানে ট্রাম্পের বোমা হামলার হুমকি

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 5 views
    ওমানে ট্রাম্পের বোমা হামলার হুমকি

    চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 6 views
    চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

    ‘আমরা পরের ম্যাচটাও জিততে পারি’ : মুশফিকুর রহিম

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 6 views
    ‘আমরা পরের ম্যাচটাও জিততে পারি’ : মুশফিকুর রহিম