২০২৭ বিশ্বকাপে সাফল্যের স্বপ্ন দেখছেন মিরাজ

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথ এখনো পুরোপুরি নিশ্চিত নয় বলেও স্বীকার করেছেন তিনি।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। আগামী বছরের ৩১ মার্চের র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সরাসরি খেলার দল নির্ধারিত হবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া শীর্ষ আট দল সরাসরি সুযোগ পাবে মূল পর্বে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে মিরাজ বলেন, ২০২৭ বিশ্বকাপ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার অংশ এবং ধারাবাহিক পারফরম্যান্সই সেখানে পৌঁছানোর মূল চাবিকাঠি।

তিনি বলেন, ‘২০২৭ বিশ্বকাপ অবশ্যই একটা প্রক্রিয়ার ব্যাপার এবং লম্বা সময়ের ব্যাপার। তখন পর্যন্ত যেতে গেলে কিন্তু প্রক্রিয়াটা ধরে রাখতে হবে এবং সিরিজ ধরে ধরে ভালো খেলতে হবে। গত দুটি সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি, প্রক্রিয়াটা ভালো ছিল এবং ক্রিকেটাররাও অনেক আত্মবিশ্বাসী।’

মিরাজ আরও বলেন, দলের প্রতিটি ক্রিকেটার ব্যক্তিগত উন্নতির পাশাপাশি দলীয় পারফরম্যান্সে মনোযোগ দিচ্ছেন।

তার ভাষায়, ‘প্রত্যেকটা ক্রিকেটারই চেষ্টা করছে, ব্যক্তিগতভাবে তারা কীভাবে উন্নতি করতে পারে। আমরা ওভাবেই অনুশীলন করছি। ম্যাচে যেন আমরা ওভাবে খেলতে পারি, সেভাবেই আমাদের ফিডব্যাক দেওয়া হচ্ছে।’

দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন মিরাজ। তার মতে, এটি দল গঠনে ও স্থিতিশীলতা আনতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘লম্বা সময়ের জন্য একজন অধিনায়ক যদি থাকে, একটা দলকে খুব ভালোভাবে বন্ডিং করাতে পারে। সংক্ষিপ্ত সময়ের জন্য আমি বলি না যে কাউকেই দায়িত্ব দেওয়া হোক। কারণ দিন শেষে তার জন্য অনেক কঠিন একটা দলকে বন্ডিং করানো। কাজেই আমার কাছে মনে হয় এটা একটা ইতিবাচক দিক।’

তিনি আরও যোগ করেন, ‘আমি খুব ভালোভাবে পরিকল্পনা করতে পারব প্রত্যেকটি সিরিজ। কোন কন্ডিশনে আমরা খেলব এবং ক্রিকেটাররাও মানসিকভাবে মুক্ত থাকবে যে আমরা কার নেতৃত্বে খেলব।’

সবশেষ দুটি সিরিজে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও জানান বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, ‘আমি অবশ্যই অধিনায়ক হিসেবে বিশ্বাস রাখি, আমাদের যে দলটা আছে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি এবং আমরা ভালো একটা ফল করতে পারব। আমরা যদি সবাই একসঙ্গে ভালো ক্রিকেট খেলি, যার যার জায়গায় পারফর্ম করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে।’

  • Related Posts

    ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা

    ক্রীড়া ডেস্ক : নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যাডমিন্টন ইভেন্টে ফরিদপুর অঞ্চলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে মাদারীপুরের কৃতী শিক্ষার্থী হুমায়রা হাসান। হুমায়রা প্রথম ম্যাচে গোপালগঞ্জের প্রতিযোগী পৌষিকে ২১-৮ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত…

    পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। চলতি সিরিজেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। সিলেটে চলমান টেস্টে জয় পেলে পাকিস্তানের বিপক্ষে ঘরের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

    • By Reporter
    • মে ২০, ২০২৬
    • 8 views
    জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

    চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য

    • By Reporter
    • মে ২০, ২০২৬
    • 6 views
    চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য

    বিনামূল্যে বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

    • By Reporter
    • মে ২০, ২০২৬
    • 5 views
    বিনামূল্যে বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

    ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা

    • By Reporter
    • মে ২০, ২০২৬
    • 5 views
    ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা

    গণপূর্তে পদোন্নতি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ, কেন্দ্রে সারওয়ার জাহান বিপ্লব

    গণপূর্তে পদোন্নতি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ, কেন্দ্রে সারওয়ার জাহান বিপ্লব

    ফেইক আইডিতে অপপ্রচার ও কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগে আদালতে ইনোভেটিভ ফার্মার মালিক শহিদুল হাসান

    ফেইক আইডিতে অপপ্রচার ও কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগে আদালতে ইনোভেটিভ ফার্মার মালিক শহিদুল হাসান