“চাঁদা দাবির অভিযোগে মঈনসহ ৭ জন জেলে”

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালের চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

অপর আসামিরা হলেন এমবি স্বপন কাজী, মো. শাওন হোসেন, ফালান মিয়া, মো. রুবেল, ফারুক হোসেন সুমন ও মো. লিটন মিয়া।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার মো. ছাব্বির আহমেদ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৩ এপ্রিল আসামি ফালান, রুবেল, ফারুক ও লিটনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরদিন ১৪ এপ্রিল আসামি মঈন, স্বপন ও শাওনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে প্রধান আসামি এবং ৭-৮ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

  • Related Posts

    দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

    ডেস্ক নিউজ : দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শুভেচ্ছা জানান…

    ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত

    নিজস্ব প্রতিবেদকঃ টেলিভিশনের ঝলমলে পর্দা, ক্যামেরার ফ্ল্যাশ – দর্শকের চোখে সবই যেন এক আলোকিত জগতের প্রতিচ্ছবি। কিন্তু সেই আলোর নিচেই যদি জমে থাকে নিকষ অন্ধকার? যদি ক্যামেরার পেছনের করিডোরে গড়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কত দিন থাকতে পারে বৃষ্টি?

    • By Reporter
    • মে ২৬, ২০২৬
    • 22 views
    কত দিন থাকতে পারে বৃষ্টি?

    হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত

    • By Reporter
    • মে ২৬, ২০২৬
    • 20 views
    হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত

    আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত

    • By Reporter
    • মে ২৬, ২০২৬
    • 19 views
    আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত

    বিশ্বকাপে শাকিরার সঙ্গে মঞ্চ মাতাবে ‘গেটো কিডস’

    • By Reporter
    • মে ২৬, ২০২৬
    • 18 views
    বিশ্বকাপে শাকিরার সঙ্গে মঞ্চ মাতাবে ‘গেটো কিডস’

    দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

    • By Reporter
    • মে ২৬, ২০২৬
    • 21 views