১৫ বছর পর সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশে আসছে অজিরা।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার কিছু আগে একটি ফ্লাইটে প্রথম বহরে থাকা ক্রিকেটাররা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দ্বিতীয় বহরে থাকা বাকি ক্রিকেটাররা রাতের ফ্লাইটে ঢাকায় আসবেন।

২০১১ সালে বাংলাদেশ সফরে এসে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন দল তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশকে।

এরপর অবশ্য টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অজিরা। মিরপুরে সেই সিরিজ জিতেছিল মাহমুদউল্লাহর দল।

আগামীকাল ঐচ্ছিক অনুশীলন করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে ৭ ও ৮ জুন পুরোদমে অনুশীলন করবে সফরকারী দল।

৯ জুন প্রথম ওয়ানডে দিয়ে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ১১ ও ১৪ জুন সিরিজের পরের দুই ম্যাচ খেলবে দু’দল। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ সকাল ১১টায় শুরু হবে।

ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলবে দু’দল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

বাংলাদেশ সফরে দলে নেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসত্রয়ী প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউড। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

গতকালই পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। তাই দুঃস্মৃতিকে সঙ্গী করেই বাংলাদেশের মুখোমুখি হবে অজিরা।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারর্শিষ, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির সাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।

  • Related Posts

    দ্বিতীয় ম্যাচেও হার, কঠিন হলো বাংলাদেশের বিশ্বকাপযাত্রা

    খেলাধুলা ডেস্কঃ ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় নিয়ে…

    কেপটাউনে ঘোষণা হবে ওয়ানডে বিশ্বকাপের সূচি

    খেলাধুলা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আনুষ্ঠানিকভাবে পহেলা অক্টোবর আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হবে। এ সময় দেশটির ক্রিকেট কর্মকর্তার পাশাপাশি আইসিসির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।আফ্রিকায় এই মেগা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 11 views
    যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি

    পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল শিশুর

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 9 views
    পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল শিশুর

    প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন ডাকোটা জনসন

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 10 views
    প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন ডাকোটা জনসন

    ট্রাম্পকে বার্তা দিতে ‘বাহুবলী’র আশ্রয় ইরানের

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 11 views
    ট্রাম্পকে বার্তা দিতে ‘বাহুবলী’র আশ্রয় ইরানের

    মুম্বাইয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন ‘ধুরন্ধর’ অভিনেতা

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 10 views
    মুম্বাইয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন ‘ধুরন্ধর’ অভিনেতা

    বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 8 views
    বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী