সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক :  সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। এতে সাফের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না ঋতুপর্ণাদের।

শনিবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক ভারতকে পরাজিত করে টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বপ্ন দেখেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হলো না। ভারতের কাছে ৩-১ গোলে হেরে গেছেন মারিয়া-ঋতুপর্ণারা। এ নিয়ে সাফে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

এর আগে ২০২২ ও ২০২৪ সালে শিরোপা জিতে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

গ্রুপ পর্বের সেই নিষ্প্রভ চেহারার বদলে আজ এক লড়াকু বাংলাদেশকে দেখা গেছে। ১২ ও ১৪ মিনিটে তহুরার গোল করার দারুণ সুযোগ মিস করা এবং ৪১ মিনিটে অল্পের জন্য বল পোস্টের বাইরে চলে যাওয়া এই মুহূর্তগুলো ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।

সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের চালকের আসনে থাকতো বাংলাদেশই।

ম্যাচের ৪২ মিনিটে খেলার ধারার বিপরীতে ভারতের পেয়ারি সাসা গোল করে দলকে লিড এনে দেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরার নিখুঁত পাসে ঋতুপর্ণা চাকমার গোলটি ছিল বাংলাদেশের জন্য প্রাণসঞ্চারী। ১-১ সমতায় থেকে বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের ফুটবলারদের চোখেমুখে ছিল ট্রফি জয়ের দৃঢ়তা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দপতন ঘটে। খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় ভারতের সানফিদার হেডে বল জালে জড়ালে ফের পিছিয়ে পড়ে বাংলাদেশ। গোল শোধে মরিয়া হয়ে ৫১ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের হেড অল্পের জন্য ক্রসবার উঁচিয়ে বাইরে চলে যায়। এরপর ভারতের রক্ষণভাগের দৃঢ়তায় এবং গোলরক্ষকের বীরত্বে আরও কয়েকবার গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

ম্যাচের ৮১ মিনিটে রক্ষণভাগের ভুলে লিন্ডাকমের গোলটি কার্যত বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। শেষ দিকে সাগরিকা ব্যবধান কমানোর প্রাণান্তকর চেষ্টা করেও সফল হননি।

শেষ বাঁশি বাজার সাথে সাথে মাঠে একরাশ বিষণ্নতা নিয়ে লুটিয়ে পড়েন বাংলাদেশের মেয়েরা।

  • Related Posts

    টানা দুই সিরিজ হারের পর অবশেষে জয়ের দেখা পেল ভারত

    ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারার পর কঠিন সমালোচনার মুখে পড়েছিল ভারত। টানা ছয় ম্যাচে জয়ের দেখা না পাওয়া দলটি অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে…

    ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের

    ক্রীড়া ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলি ওয়াহিদের ক্যারিয়ারে যোগ হলো নতুন এক মাইলফলক। ইংলিশ ক্লাব ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে প্রথমবার মাঠে নেমেছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রশাসনিক পর্যালোচনার বৃত্তে আটকা পে-স্কেল

    • By admin admon
    • জুলাই ২৬, ২০২৬
    • 0 views
    প্রশাসনিক পর্যালোচনার বৃত্তে আটকা পে-স্কেল

    প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

    • By admin admon
    • জুলাই ২৬, ২০২৬
    • 7 views
    প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

    সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টিপাত, বাড়তে পারে রাতের তাপমাত্রা

    • By Reporter
    • জুলাই ২৫, ২০২৬
    • 33 views
    সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টিপাত, বাড়তে পারে রাতের তাপমাত্রা

    বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

    • By Reporter
    • জুলাই ২৫, ২০২৬
    • 13 views
    বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

    ধেয়ে আসছে টাইফুন নউল, ২০ হাজার মানুষকে সরিয়ে নিলো চীন

    • By Reporter
    • জুলাই ২৫, ২০২৬
    • 6 views
    ধেয়ে আসছে টাইফুন নউল, ২০ হাজার মানুষকে সরিয়ে নিলো চীন

    ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

    • By Reporter
    • জুলাই ২৫, ২০২৬
    • 7 views
    ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী