ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাবিক নিহত, ইরানি উপ-রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ওমান উপকূলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এই ঘটনার পর ভারতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে কর্মরত হাজার হাজার ভারতীয় নাবিকের নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ওমানের জলসীমায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ শিপিং লেনে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত জাহাজ দুটির একটি হলো জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার ‘মম্বাসা’ এবং অন্যটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী ‘আল বাহিয়াহ’। দুটি জাহাজেই ইরান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পরপরই জাহাজ দুটিতে আগুন ধরে যায়, তবে পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওমান সাগরে ঘটে যাওয়া এই নজিরবিহীন হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সাথে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

এদিকে এই ক্ষেপণাস্ত্র হামলায় মম্বাসা জাহাজে থাকা এক ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান। এ ছাড়া হামলায় আরও আটজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি কূটনীতিককে তলব করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি এই অঞ্চলে বাণিজ্যিকভাবে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালীতে ইরানের এমন আগ্রাসী আচরণের ফলে বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার পর দুই লাখ নয়, ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের…

    হত্যার অভিযোগে জেল খাটলেন যুবক, সাত বছর পর জীবিত উদ্ধার সেই নারী

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কর্ণাটক রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে এক ব্যক্তিকে দুই বছরের বেশি সময় কারাগারে থাকতে হয়েছে। কিন্তু সাত বছর পর জানা গেল, যাকে হত্যার অভিযোগে তিনি জেল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 17 views
    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 15 views
    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 17 views
    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা
    ১৪ জুলাই ২০২৬

    ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাবিক নিহত, ইরানি উপ-রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob