প্রথমবারের মতো সি-ড্রোন ব্যবহার করে ইরানের নৌঘাঁটিতে হামলা করল যুক্তরাষ্ট্র

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোমবার (১৩ জুলাই) ঘোষণা করেছে তারা যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন নৌযান (সি-ড্রোন) ব্যবহার করে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, একাধিক একমুখী আত্মঘাতী চালকবিহীন নৌযান ব্যবহার করে মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে সফল আঘাত হেনেছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘কোরসেয়ার’ মডেলের তিনটি সি-ড্রোন বন্দর আব্বাস নৌঘাঁটিতে আঘাত করেছে। এটাই যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর প্রথম সি-ড্রোন ব্যবহার।

সেন্টকমের দাবি, এই হামলার ফলে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের নিয়মিত হামলা চালানোর সক্ষমতা অনেকাংশে নষ্ট হয়ে গেছে। হামলার একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তারা।

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে চলার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। একই সঙ্গে উত্তেজনা কমানোর জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে বলে জানা গেছে।

এই ঘটনা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

  • Related Posts

    নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

    আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যার মধ্যে চারপাশ থেকে তীব্র কাদাপানির স্রোত ধেয়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোতের মধ্যে একটি হালকা সবুজ…

    চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান

    আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নৌবাহিনীর অবরোধের মধ্যেই গত চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় হয়েছে বলে জানিয়েছে ইরান। শনিবার বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

    • By Sara
    • আগস্ট ২৯, ২০২৬
    • 6 views
    নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

    চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান

    • By Sara
    • আগস্ট ২৯, ২০২৬
    • 4 views
    চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান

    নাফ নদে এক লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

    • By Sara
    • আগস্ট ২৯, ২০২৬
    • 5 views
    নাফ নদে এক লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

    জাতীয় দলে ফিরতে প্রবাসী ফুটবলারদের সামনে নতুন পরীক্ষা

    • By Sara
    • আগস্ট ২৯, ২০২৬
    • 5 views
    জাতীয় দলে ফিরতে প্রবাসী ফুটবলারদের সামনে নতুন পরীক্ষা

    টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভিক্টোরিয়া

    • By Sara
    • আগস্ট ২৯, ২০২৬
    • 7 views
    টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভিক্টোরিয়া

    “গণপূর্তের পাঁচ প্রকৌশলীকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি”

    “গণপূর্তের পাঁচ প্রকৌশলীকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি”