ডিপজলের বিরুদ্ধে ভাইয়ের মানহানির মামলা

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার খলঅভিনেতা হিসেবে পরিচিত মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। এ মামলায় ডিপজলের পাশাপাশি ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজ বাদী হয়ে মামলাটি করেন।

আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার জানান, বাদীর আর্জি শুনে বিচারক অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদী আজিজুর রহমান টাইগারের ‘ব্যবসায়িক সুনাম ও পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে’ ডিপজল বিভিন্নভাবে তার মানহানির চেষ্টা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সেখানে বলা হয়, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে নতুন সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন এবং সম্পত্তিটির মালিকানা দাবি করে পরবর্তী মাস থেকে ভাড়া দাবি করেন। তবে ওই জিডির তদন্তে পুলিশ আজিজের সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি বলে মামলায় দাবি করা হয়েছে।

বাদীর দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির মালিক তিনি নিজেই। কিন্তু ডিপজল সেটিকে নিজের সম্পত্তি হিসেবে দাবি করে ফেসবুকে পোস্ট দিয়ে তাকে সামাজিকভাবে ‘হেয় করার চেষ্টা’ করেন।

আজিজুর রহমানের অভিযোগ, ফেসবুক পোস্টের পাশাপাশি টেলিভিশন, সংবাদপত্র ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে বিষয়টি প্রচার করা হয়। তাতে তার সামাজিক মর্যাদা ‘ক্ষুণ্ন’ হওয়ার পাশাপাশি ব্যবসায়িক সুনাম নষ্ট হয় এবং তিনি ‘কোটি টাকার আর্থিক ক্ষতির’ মুখে পড়েন।

  • Related Posts

    ফের ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া

    বিনোদন ডেস্ক : চার বছর ফের ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন জনপ্রিয় এই গায়িকা। এর আগে ২০২২ সালে বাংলাদেশে এসে…

    সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

    বিনোদন ডেস্ক : চলচ্চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগের মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১ এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ক্রিকেট বোর্ডের এজিএম হলেন রাবিদ

    • By Sara
    • আগস্ট ২৬, ২০২৬
    • 0 views
    ক্রিকেট বোর্ডের এজিএম হলেন রাবিদ

    ফের ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া

    • By Sara
    • আগস্ট ২৬, ২০২৬
    • 1 views
    ফের ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া

    শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে মুকুল আমিনের প্রশাসনের দ্বারস্থ আপন ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ; সরেজমিনে গিয়ে বাধার মুখে সংবাদকর্মীরা

    শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে মুকুল আমিনের প্রশাসনের দ্বারস্থ আপন ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ; সরেজমিনে গিয়ে বাধার মুখে সংবাদকর্মীরা

    চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

    চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

    কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ

    কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ

    মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি

    মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি