না ফেরার দেশে চলে গেলেন ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

image_pdfSaveimage_print

সুপারহিট সিনেমা ‘গজনি’তে খলনায়কের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে উপমহাদেশজুড়ে পরিচিতি পান তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্রদীপ, সম্প্রতি এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। ১৯৫২ সালের ২১ জানুয়ারি মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ। বিআর চোপড়ার ‘মহাভারত’-এ অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে টেলিভিশনে তার অভিনয়যাত্রা শুরু হয়।

১৯৮৫ সালে ‘এতবার’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ ও ‘মেজর সাব’-এ অভিনয় করে নজর কাড়েন তিনি। তবে ‘লগান’-এ দেবা সিং সোধি এবং ‘গজনি’তে খলনায়ক চরিত্রে অভিনয় তাকে এনে দেয় বিপুল খ্যাতি।

  • Related Posts

    ‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’- তানজিন তিশা

    বিনোদন ডেস্কঃ শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এর পরপরই আদালত প্রাঙ্গণে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। মামলার ঘটনাকে ‌‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (১৩…

    দুর্নীতি বিতর্কে অভিনেতা নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ কঙ্গনার

    বিনোদন ডেস্ক : রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রতিবাদী অবস্থান নিয়ে শুরু হওয়া বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও বহুমুখী শিল্পী পীযূষ মিশ্রর মধ্যকার বাকযুদ্ধে এবার সরাসরি নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ সম্বোধন করে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী

    দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী

    নবম পে-স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব, কার বেতন কত

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 5 views
    নবম পে-স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব, কার বেতন কত

    বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: লিওনেল মেসি

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 6 views
    বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: লিওনেল মেসি

    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 6 views
    অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

    ‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’- তানজিন তিশা

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 6 views
    ‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’- তানজিন তিশা

    বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

    • By admin admon
    • আগস্ট ১৩, ২০২৬
    • 10 views
    বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক