বগুড়ার এরুলিয়ায় ফের দুর্ঘটনা, একসঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : বগুড়ার সদর উপজেলার এরুলিয়ায় দুর্ঘটনায় ৭ জন নিহতের রেশ না কাটতেই ফের প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সাত বছর বয়সী নাতি আহত হয়েছে। তবে শিশুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন মোল্লার ছেলে বাবুল হাসান (৫০) এবং তার স্ত্রী জেসমিন বিবি (৪৫)। বাবুল হাসান পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাবুল হাসান স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়ার কাহালুর দিকে যাচ্ছিলেন। পথে এরুলিয়া বিমানবন্দর এলাকায় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী বাবুল হাসান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত স্ত্রী জেসমিন বিবি ও নাতি জুলকার নাইনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক একজন নারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

  • Related Posts

    গাজীপুরে সড়ক অবরোধ শ্রমিকদের, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ

    বকেয়া ও ন্যূনতম বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নাওজোর এলাকায় তারা সড়ক অবরোধ…

    যশোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, জেলাজুড়ে আটক ৫৭

    ডেস্ক নিউজ : যশোর শহরের লালদীঘিরপাড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মলায় ৫৫…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মুক্তির আগেই বাজিমাত শাহরুখের ‘কিং’

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 0 views
    মুক্তির আগেই বাজিমাত শাহরুখের ‘কিং’

    দিয়া মির্জার মুছে ফেলা ভিডিও ফেরানোর নির্দেশ হাইকোর্টের

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 0 views
    দিয়া মির্জার মুছে ফেলা ভিডিও ফেরানোর নির্দেশ হাইকোর্টের

    পরিচালকের গলা নকল করে টোপ, সিনেমার হিরো হতে গিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 0 views
    পরিচালকের গলা নকল করে টোপ, সিনেমার হিরো হতে গিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক

    দৈনিক ৬০ টাকার উমেদার আশিকের দাপট, ধানমন্ডি সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও জালিয়াতির অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 3 views
    দৈনিক ৬০ টাকার উমেদার আশিকের দাপট, ধানমন্ডি সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও জালিয়াতির অভিযোগ

    ঢাকায় আসছেন মুফতি তাকী উসমানি

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 2 views
    ঢাকায় আসছেন মুফতি তাকী উসমানি

    সৌদি আরবে হুতিদের হামলায় পিছিয়েই গেল এশিয়ান কাপ

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 4 views
    সৌদি আরবে হুতিদের হামলায় পিছিয়েই গেল এশিয়ান কাপ