বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই ঘটনায় স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয় নাগরিককেও পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ৩টার দিকে ইছাখালী সীমান্তে বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের সীমান্ত পিলার ১২৪/৩-এস সংলগ্ন এলাকায় কৃষিকাজ করতে যান ইছাখালী গ্রামের আব্দুল মান্নান (৬৫)। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহলদল তাকে আটক করে নিয়ে যায়।

আব্দুল মান্নানকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার স্বজনরা সীমান্তবর্তী এলাকায় কৃষিকাজ করতে থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে ইছাখালী বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন।

আটক দুই ভারতীয় নাগরিক হলেন- ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬০) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে নরতন বিশ্বাস (৩৫)।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। একই সঙ্গে বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু হানিফ। ভারতের পক্ষে নেতৃত্ব দেন নবচন্দ্রপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে এবং বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিককে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি সীমান্তবর্তী কৃষক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনোভাবেই যেন তারা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করেন।

স্থানীয়রা জানান, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন এলাকায় প্রায় দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন। মঙ্গলবার সকালে নিজের মরিচখেতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

  • Related Posts

    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    ডেস্ক নিউজ : নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে শিশুদের খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধে উভয় পক্ষের…

    হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

    হবিগঞ্জ শহরে প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুদকের মামলা, অবৈধ সম্পদের অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানা—তারপরও পাবনায় নিয়মিত অফিস করছেন আলতাব হোসেন

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৩, ২০২৬
    • 3 views
    দুদকের মামলা, অবৈধ সম্পদের অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানা—তারপরও পাবনায় নিয়মিত অফিস করছেন আলতাব হোসেন

    ফায়ার সার্ভিসের সাবেক ডিজি জাহেদ কামালকে ঘিরে বিপুল সম্পদের অভিযোগ, নিয়োগ অনিয়ম ও প্রশাসনিক প্রভাব বিস্তারের প্রশ্ন

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৩, ২০২৬
    • 38 views
    ফায়ার সার্ভিসের সাবেক ডিজি জাহেদ কামালকে ঘিরে বিপুল সম্পদের অভিযোগ, নিয়োগ অনিয়ম ও প্রশাসনিক প্রভাব বিস্তারের প্রশ্ন

    বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৩, ২০২৬
    • 5 views
    বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

    শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৩, ২০২৬
    • 7 views
    শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

    তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয়

    তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয়