বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

image_pdfSaveimage_print

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা কার্যক্রমে নতুন করে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।

হরমুজ প্রণালী খোলার বিষয়ে ইরানের দেওয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীত যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হওয়া হতাহতের ক্ষতিপূরণ দাবি করার পর মধ্যপ্রাচ্যের এই অত্যন্ত কৌশলগত জলপথ চালুর প্রচেষ্টা নতুন সংকটে পড়ে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। আজ মঙ্গলবারও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।

এতে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়ায় ৮৮ ডলারে এবং মার্কিন ক্রুডের (ডব্লিউটিআই) দাম বেড়ে দাঁড়ায় ৮২ দশমিক ৪৫ ডলারে। গত ৩১ জুলাইয়ের পর উভয় ধরনের জ্বালানি তেলের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ বাজারমূল্য।

সূত্র: আল জাজিরা

  • Related Posts

    কাস্পিয়ান সাগর হচ্ছে নতুন যুদ্ধক্ষেত্র?

    আন্তর্জাতিক ডেস্ক : কাস্পিয়ান সাগরে সম্প্রতি একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা মধ্যপ্রাচ্য-পূর্ব ইউরোপের যুদ্ধকে একসূত্রে গেঁথে ফেলার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। গত ২৫ জুলাই ঘটে যাওয়া এই…

    কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ইকুয়েডরও

    আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) ৭টা ৩৪ মিনিট পশ্চিম কলম্বিয়ায় এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা

    রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

    প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

    সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

    • By admin admon
    • আগস্ট ১১, ২০২৬
    • 3 views
    সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

    • By admin admon
    • আগস্ট ১১, ২০২৬
    • 2 views
    ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

    ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা

    ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা