কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬৫ জনে পৌঁছেছে এবং ৩ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর উদ্ধার অভিযান এখন ‘চূড়ান্ত ধাপে’ প্রবেশ করেছে।

ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে পাওয়ার সবচেয়ে সম্ভাব্য সময় বিবেচনা করা ৭২ ঘণ্টা পার হতে চললেও এখনো প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন এবং ৯ হাজার ৫৫০টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

দেশের কফি অঞ্চলের কেন্দ্রবিন্দু পেরেইরাতে ৮৩ জন এবং তৃতীয় বৃহত্তম শহর কালিতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। কালির মেয়র আলেজান্দ্রো এডার বুধবার জানান, পরিস্থিতি ক্রমশ জটিল হলেও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাত্র তিন দিন আগে ক্ষমতা নেওয়া প্রেসিডেন্ট আবেলফ্রেডো দে লা এস্প্রিয়েল্লা ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল, স্কুল ও অবকাঠামো পুনর্নির্মাণে একটি জরুরি তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সূত্র: আল জাজিরা

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলার, শীর্ষে ইলন মাস্ক

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রচার-প্রচারণার ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা কিনা দেশটির ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনের সর্বোচ্চ ব্যয়। স্বাধীন সংস্থা ওপেনসিক্রেটসের পূর্বাভাস অনুযায়ী, মোট ব্যয়…

    জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে মালয়েশিয়া। তাকে দিল্লির হাতে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ বললেন কারিনা

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 9 views
    নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ বললেন কারিনা

    মুক্তির আগেই বাজিমাত শাহরুখের ‘কিং’

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 6 views
    মুক্তির আগেই বাজিমাত শাহরুখের ‘কিং’

    দিয়া মির্জার মুছে ফেলা ভিডিও ফেরানোর নির্দেশ হাইকোর্টের

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 7 views
    দিয়া মির্জার মুছে ফেলা ভিডিও ফেরানোর নির্দেশ হাইকোর্টের

    পরিচালকের গলা নকল করে টোপ, সিনেমার হিরো হতে গিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 6 views
    পরিচালকের গলা নকল করে টোপ, সিনেমার হিরো হতে গিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক

    দৈনিক ৬০ টাকার উমেদার আশিকের দাপট, ধানমন্ডি সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও জালিয়াতির অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 24 views
    দৈনিক ৬০ টাকার উমেদার আশিকের দাপট, ধানমন্ডি সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও জালিয়াতির অভিযোগ

    ঢাকায় আসছেন মুফতি তাকী উসমানি

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 8 views
    ঢাকায় আসছেন মুফতি তাকী উসমানি