নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

image_pdfSaveimage_print

বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের চৌরাস্তা থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান অলেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে নড়াইল পৌরসভার পুকুরপাড়ে বৃক্ষরোপণ এবং পৌর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নগর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়াদত কবির রুবেল, গোবরা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. সুলতান মোল্যা, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্যসচিব মামুন গাজীসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা

    ডেস্ক নিউজ : কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় আট দিন পর রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সব কটি…

    নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

    ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত জেলার সাতটি থানায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কার পেনশন কত বাড়বে

    • By admin admon
    • সেপ্টেম্বর ৭, ২০২৬
    • 0 views
    কার পেনশন কত বাড়বে

    সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

    সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

    দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

    দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

    সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 7 views
    সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 6 views
    হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা

    • By Sara
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 8 views
    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা