সিলেট-মাস্কট ফ্লাইটের উদ্বোধন

image_pdfSaveimage_print

প্রায় আট বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডানা মেলল বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ। মঙ্গলবার থেকে সিলেট-মাস্কট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ওমানভিত্তিক এয়ারলাইন্স ‘সালামএয়ার’। সপ্তাহে তিন দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

এর মাধ্যমে বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর—ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইট পরিচালনাকারী প্রথম বিদেশি বিমান সংস্থা হিসেবে রেকর্ড গড়ল ‘সালামএয়ার’।

‘সালামএয়ার’-এর সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটে মাস্কট থেকে সালামএয়ারের একটি উড়োজাহাজ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। ওই ফ্লাইটে ১৩৩ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর পর উড়োজাহাজটিকে ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দিয়ে স্বাগত জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে ওসমানী বিমানবন্দরে অভিষেক হলো বিদেশি এয়ারলাইন্সটির।

সেলিম আল রাজি আরও জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে পূর্ণ আসনের যাত্রী নিয়ে উড়োজাহাজটি মাস্কটের উদ্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ওই ফ্লাইটে ২৩৩ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন।

উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে ‘সালামএয়ার’-এর উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটের এরিয়া ইনচার্জ সেলিম আল রাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সালামএয়ার’-এর চিফ কমার্শিয়াল অফিসার স্টিভ অ্যালেন। বিশেষ অতিথি ছিলেন ওমান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফাতিহা আহমেদ আল বালুশি।

  • Related Posts

    লোহাগড়ায় বিদ্যুতের ‘লুকোচুরি’, চরম ভোগান্তিতে গ্রাহক; সাব-স্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগ

    লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: বিদ্যুৎ সরবরাহের নির্দিষ্ট সময়সূচি নেই, কখন বিদ্যুৎ যাবে কিংবা কখন ফিরবে—তারও নেই স্পষ্ট তথ্য। ফলে নড়াইলের লোহাগড়ায় অনিয়মিত লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার…

    নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের চৌরাস্তা থেকে জেলা বিএনপির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ

    পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ

    সিলেট-মাস্কট ফ্লাইটের উদ্বোধন

    সিলেট-মাস্কট ফ্লাইটের উদ্বোধন

    বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

    • By admin admon
    • সেপ্টেম্বর ১, ২০২৬
    • 1 views
    বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

    লোহাগড়ায় বিদ্যুতের ‘লুকোচুরি’, চরম ভোগান্তিতে গ্রাহক; সাব-স্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগ

    লোহাগড়ায় বিদ্যুতের ‘লুকোচুরি’, চরম ভোগান্তিতে গ্রাহক; সাব-স্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগ

    মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ১, ২০২৬
    • 1 views
    মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

    নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত