কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : জাপানের নাগোয়ায় চলমান ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও জায়গা করে নিয়েছে শেষ আটে। প্রাথমিক পর্বের সমীকরণ অনুযায়ী, কোয়ার্টারে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

আগামী ২৯ সেপ্টেম্বর কোরোইজি স্পোর্টস পার্কে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে রয়েছে মালয়েশিয়া, হংকং ও ওমান।

টেস্ট খেলুড়ে বাংলাদেশের তুলনায় অভিজ্ঞতা ও শক্তির বিচারে এই তিন দল পিছিয়ে থাকায় কোয়ার্টারে বাংলাদেশকে বড় পরীক্ষার মুখে পড়তে নাও হতে পারে। তবে শেষ আট পেরোতে পারলে সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছক অনুযায়ী, বাংলাদেশ সেমিফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান। প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। ওই গ্রুপে রয়েছে আফগানিস্তান, নেপাল ও স্বাগতিক জাপান। পাকিস্তান শেষ চার নিশ্চিত করলে আগামী ১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, টুর্নামেন্টের বাকি দুটি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ভারত মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের, আর শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে।

আগামী ৩ অক্টোবর এশিয়ান গেমসের ক্রিকেটে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

    ক্রীড়া ডেস্ক : ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে সাত গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম। সব গোলই করেছেন বিশ্বকাপে। এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা। জাতীয়…

    আসিয়ান কাপ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

    মালয়েশিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে লাল-সবুজের দল মুখোমুখি হবে শক্তিশালী মালয়েশিয়ার। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

    • By Sara
    • সেপ্টেম্বর ২৫, ২০২৬
    • 1 views
    বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

    কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

    • By Sara
    • সেপ্টেম্বর ২৫, ২০২৬
    • 2 views
    কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

    বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

    • By Sara
    • সেপ্টেম্বর ২৫, ২০২৬
    • 3 views
    বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

    কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়

    • By Sara
    • সেপ্টেম্বর ২৫, ২০২৬
    • 4 views
    কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়

    জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

    জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

    জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

    জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ