হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্কঃ জয়ের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। জিনেদিন জিদানের কোচিং অধ্যায়ের প্রথম ম্যাচে তুরস্ককে হারিয়ে মাঠ ছাড়লেও শেষটা হয়েছে চোটের শঙ্কা নিয়ে। হাঁটুর চোটে নেশনস লিগের বাকি অংশে ফ্রান্স অধিনায়ককে আর পাওয়া নাও যেতে পারে।

তুরস্কের বিপক্ষে ম্যাচে ফ্রান্সের জয়সূচক গোলটি আসে এমবাপ্পের পা থেকেই। মাইকেল ওলিসের পাস থেকে ৬৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এটি ফ্রান্সের জার্সিতে তার ৬৭তম গোল।

তবে গোলের পর উদযাপনের সময়ই খোঁড়াতে দেখা যায় এমবাপ্পেকে। পরে মাঠে চিকিৎসা নেন তিনি। প্রাথমিক চিকিৎসার পরও ব্যথা ও অস্বস্তি না কমায় শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় ফ্রান্স অধিনায়ককে।

ম্যাচ শেষে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কার কথা জানান জিদান। তিনি বলেন, পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এমবাপ্পের হাঁটু ফুলে গেছে, তাই তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তারা। প্রয়োজন হলে তাকে ক্লাবে ফিরে যেতে হবে বলেও ইঙ্গিত দেন ফ্রান্সের নতুন কোচ।

এদিকে জিদানের জন্য ম্যাচটি ছিল আলাদা গুরুত্বের। খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পর এবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে শুরু হলো তার নতুন অধ্যায়। কোচ হিসেবে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার আগে রিয়াল মাদ্রিদের হয়ে দুই মেয়াদে কাজ করেছেন তিনি। ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ দুই মেয়াদে রিয়ালকে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা এনে দেন ৫৪ বছর বয়সী এই কোচ।

তবে অভিষেকে জয় পেলেও এমবাপ্পের চোট এখন জিদানের সামনে বড় দুশ্চিন্তা। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কিছু জানানো না হলেও কোচের বক্তব্যে স্পষ্ট, দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ফ্রান্স।

  • Related Posts

    কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

    ক্রীড়া ডেস্ক : জাপানের নাগোয়ায় চলমান ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও জায়গা করে নিয়েছে শেষ আটে।…

    বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

    ক্রীড়া ডেস্ক : ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে সাত গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম। সব গোলই করেছেন বিশ্বকাপে। এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা। জাতীয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 6 views
    হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

    ইসরায়েলের সরকারি মানচিত্রে ভুলে ফাঁস গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ ও সামরিক ঘাঁটির ছবি

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 7 views
    ইসরায়েলের সরকারি মানচিত্রে ভুলে ফাঁস গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ ও সামরিক ঘাঁটির ছবি

    ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

    ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

    ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

    দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 6 views
    দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 10 views
    বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী