মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসা সহায়তা না দেওয়ার অভিযোগ ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের কাজ করার সময় ওপর থেকে ভারী বাঁশ ও কাঠ পড়ে তোফাজ্জল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর ভবনের মালিক বা সংশ্লিষ্ট ঠিকাদার চিকিৎসা সহায়তার আশ্বাস দিলেও পরবর্তীতে কোনো ধরনের চিকিৎসা ব্যয় বহন না করে সরে পড়েছেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট ২০২৪ বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় রব্বানিয়া হোটেলের পেছনে নির্মাণাধীন ‘নীড় রহমানিয়া টাওয়ার’-এ সেন্টারিংয়ের কাজ করছিলেন তোফাজ্জল হোসেন। দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক হিসেবে বাঁশ ও সেন্টারিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।

কাজ চলাকালে ভবনের ওপরের অংশের কাঠ ও বাঁশ ভেঙে হঠাৎ তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

আহতের পরিবারের দাবি, দুর্ঘটনার খবর পেয়ে ভবন কর্তৃপক্ষের লোকজন হাসপাতালে এসে প্রথমে সহযোগিতার আশ্বাস দেন। তবে পরবর্তীতে চিকিৎসার ব্যয় বহন না করে তারা সেখান থেকে চলে যান বলে অভিযোগ পরিবারের।

আহতের ছেলে মোঃ মোহাইমিনুল ইসলাম জানান, তাঁর বাবার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা চিকিৎসা খরচ হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আহত হয়ে হাসপাতালে থাকায় পাঁচ সদস্যের পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

এদিকে, নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা ও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং আহত তোফাজ্জল হোসেনের চিকিৎসার ব্যয় নির্বাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

তবে এ বিষয়ে নির্মাণাধীন ভবনের মালিক, ঠিকাদার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

  • Related Posts

    সালমানের স্টুডিওতে হামলায় জমির দখলের বিবাদ থাকতে পারে: পুলিশ

    রাজধানীর ইসিবি চত্বরের মানিকদির নিউগ্রিনি প্রপার্টিজে গভীর রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পেছনে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন…

    বিআরটিএ কর্মকর্তা সুব্রত দেবনাথের বিরুদ্ধে শত কোটি টাকার ঘুষ-অনিয়মের অভিযোগ

    বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩-এর উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী সুব্রত দেবনাথের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে বড় অঙ্কের ঘুষ, অনিয়ম এবং অবৈধভাবে অর্থ অর্জনের অভিযোগ উঠেছে। চাকরির বিভিন্ন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁদাবাজির অভিযোগে মামলা করলে তদন্ত করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

    চাঁদাবাজির অভিযোগে মামলা করলে তদন্ত করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

    সালমানের স্টুডিওতে হামলায় জমির দখলের বিবাদ থাকতে পারে: পুলিশ

    সালমানের স্টুডিওতে হামলায় জমির দখলের বিবাদ থাকতে পারে: পুলিশ

    জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন

    দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

    মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসা সহায়তা না দেওয়ার অভিযোগ ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৭, ২০২৬
    • 15 views
    মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসা সহায়তা না দেওয়ার অভিযোগ ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে