সালমানের স্টুডিওতে হামলায় জমির দখলের বিবাদ থাকতে পারে: পুলিশ

image_pdfSaveimage_print

রাজধানীর ইসিবি চত্বরের মানিকদির নিউগ্রিনি প্রপার্টিজে গভীর রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পেছনে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মাহিদুল ইসলাম।

রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ নিউগিনি প্রপার্টিসে ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন।

মাহিদুল ইসলাম বলেন, গতকাল রাতের ঘটনায় কিছু লোক দলবদ্ধভাবে এখানে ভাঙচুর করেছে। এই ভাঙচুরের ঘটনায় ইমিডিয়েটলি পুলিশের ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন এবং অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। রাতেই অপারেশন চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে। তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছি। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। এই ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে পারব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহিদুল ইসলাম বলেন, এখানকার যে ঘটনা, আমি এই ঘটনাটায় পুরো টিম নিয়ে পরিদর্শনে এসেছি, তদন্ত করেছি। প্রতিটি ঘটনা ঘটলেই সেটা ইমিডিয়েটলি সেটা ডিটেকশন করেছি।

হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও আন্ডার ইনভেস্টিগেশনে আছি। দলবদ্ধভাবে লোকজন এসেছে, সে কারণে আমরা তিনজনকে গ্রেফতার করেছি। তিনজনের একজনের নাম হচ্ছে মামুন; তার বাড়ি গফরগাঁও, তিনি ভাষানটেক বস্তিতে থাকেন। একজনের নাম আসলাম; তার বাড়ি টাঙ্গাইল, তিনি অটোচালক। আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। তার নাম মুন্না, তিনি ভাষানটেক বস্তিতে থাকেন।

হামলার কারণ জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করে, হয়তো আরও তথ্য পেলে আপনাদের সুস্পষ্ট করে বলতে পারবো।

  • Related Posts

    মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসা সহায়তা না দেওয়ার অভিযোগ ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে

    নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের কাজ করার সময় ওপর থেকে ভারী বাঁশ ও কাঠ পড়ে তোফাজ্জল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহতের…

    হাসপাতালে নয়, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই: ডিসি ফরিদা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই হাসপাতাল থেকে শুরু হয় না; লড়াইটা শুরু হয় আমাদের ঘর ও আশপাশের পরিবেশ থেকে”— ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁদাবাজির অভিযোগে মামলা করলে তদন্ত করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

    চাঁদাবাজির অভিযোগে মামলা করলে তদন্ত করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

    সালমানের স্টুডিওতে হামলায় জমির দখলের বিবাদ থাকতে পারে: পুলিশ

    সালমানের স্টুডিওতে হামলায় জমির দখলের বিবাদ থাকতে পারে: পুলিশ

    জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন

    দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

    মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসা সহায়তা না দেওয়ার অভিযোগ ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৭, ২০২৬
    • 14 views
    মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসা সহায়তা না দেওয়ার অভিযোগ ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে