ঋণ ব্যবস্থাপনায় প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম

image_pdfSaveimage_print

অর্থনীতি ডেস্কঃ দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ নিলাম পরিচালনা করে। এর মাধ্যমে মেয়াদপূর্তির আগেই বাজার থেকে সরকারের বিদ্যমান ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের কার্যক্রম শুরু হলো।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় সরকারি ঋণ ব্যবস্থাপনার একটি আধুনিক পদ্ধতি। এর মাধ্যমে মেয়াদপূর্তির আগে বাজার থেকে সরকারি সিকিউরিটিজ কিনে নেওয়া সম্ভব হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমের এটি একটি গুরুত্বপূর্ণ উপকরণ।

এ কার্যক্রমের ফলে সরকারি ঋণের মেয়াদপূর্তিতে এককালীন অর্থ পরিশোধের চাপ কমবে। একই সঙ্গে পুনঃঅর্থায়নের ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ পরিশোধের সময়সূচি আরও সুষম করা এবং সরকারি সিকিউরিটিজের বাজারকে আরও দক্ষ করার সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় কার্যক্রম পরিচালনা সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও সক্রিয়, আধুনিক ও বাজারভিত্তিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা, ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরকারি সিকিউরিটিজের বাজার উন্নয়নে চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও বাজার পরিস্থিতি, সরকারের নগদ অর্থের অবস্থান এবং ঋণ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বিবেচনা করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারি ঋণের কাঠামো বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

    ডেস্ক নিউজঃ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

    সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

    কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা।   রোববার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রমে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 11 views
    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 14 views
    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 16 views
    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 29 views
    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 51 views
    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 34 views
    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা
    ০৮ অক্টোবর ২০২৬

    ঋণ ব্যবস্থাপনায় প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob