নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগে বাংলাদেশ-ইআইবির উদ্যোগ

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ নারীর স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)।

‘উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ শীর্ষক এ কর্মসূচির আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬ উপলক্ষ্যে ‘নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক সভায় এ উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়৷

এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

এ কর্মসূচির মাধ্যমে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা, জরায়ুমুখ ও স্তন ক্যানসারের চিকিৎসা এবং জরুরি প্রসূতিসেবা উন্নত করা হবে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা, জেলা হাসপাতাল, রোগী স্থানান্তর ও রেফারেল ব্যবস্থা এবং নিবিড় পরিচর্যাসেবা শক্তিশালী করা হবে। ভবিষ্যতে মহামারি ও অন্যান্য জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায়ও এ উদ্যোগ সহায়তা করবে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সঙ্গে অংশীদারত্ব এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জিয়াউদ্দিন হায়দার বলেন, চিকিৎসানির্ভর স্বাস্থ্যব্যবস্থা থেকে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মারেক মোরা বলেন, নারীর স্বাস্থ্যে বিনিয়োগের মাধ্যমে পরিবার ও সমাজের সক্ষমতা বাড়ে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

ইউএনএফপিএ ও এর উদ্ভাবনী কর্মসূচি ‘উইমেনএক্স কালেকটিভ’ এ উদ্যোগ গ্রহণে সহায়তা করেছে। বাস্তবায়ন পর্যায়েও সংস্থাটি কারিগরি সহায়তা দেবে।

ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কিটা বলেন, নারীর স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অর্থায়ন ঘাটতি পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে লাখ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবায় দীর্ঘস্থায়ী উন্নতি আনা সম্ভব হবে।

স্বাস্থ্য খাতের সংস্কারের অংশ হিসেবে সরকার জিডিপির ১ শতাংশ থেকে পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় ৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছে। পাশাপাশি ১ লাখ কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাদের ৮০ শতাংশ নারী। এছাড়া সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

কর্মসূচির কারিগরি সহায়তায় ইউএনএফপিএ অন্তত ২৫ মিলিয়ন ইউরো অনুদান সংগ্রহ করছে। জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এবং বেসরকারি খাতের অংশীদাররাও এতে সহায়তা দিচ্ছে।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের মালিকানাধীন বিশ্বের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। অন্যদিকে, ইউএনএফপিএ জাতিসংঘের প্রজনন ও মাতৃ স্বাস্থ্যবিষয়ক সংস্থা, যা বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় কাজ করছে। ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির অংশীদারত্ব রয়েছে।

  • Related Posts

    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক

    ডেস্ক নিউজঃ  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলাকালে প্রসিকিউশন ও আসামিপক্ষের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটেছে। শুনানি চলাকালে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রসিকিউশনের উদ্দেশে…

    এআই চালাবে যাত্রীবাহী যান, দুবাইয়ে নতুন যুগের পরিবহন

    ডেস্ক নিউজঃ যানজট এড়িয়ে যাত্রী পরিবহনের লক্ষ্যে চালকবিহীন বৈদ্যুতিক যান বা পডভিত্তিক নতুন পরিবহনব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এসব ছোট যান নির্দিষ্ট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক

    • By admin admon
    • অক্টোবর ১১, ২০২৬
    • 16 views
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক

    এআই চালাবে যাত্রীবাহী যান, দুবাইয়ে নতুন যুগের পরিবহন

    • By admin admon
    • অক্টোবর ১১, ২০২৬
    • 17 views
    এআই চালাবে যাত্রীবাহী যান, দুবাইয়ে নতুন যুগের পরিবহন

    শারদীয় ছুটিতে পাহাড়ে পর্যটকের ঢল নামার আশা, ৮০ শতাংশ রুম বুকিং শেষ

    • By admin admon
    • অক্টোবর ১১, ২০২৬
    • 15 views
    শারদীয় ছুটিতে পাহাড়ে পর্যটকের ঢল নামার আশা, ৮০ শতাংশ রুম বুকিং শেষ

    শত শত কোটি টাকা ব্যয়ে নদী খনন, বছর না যেতেই ডুবোচর: ড্রেজার চলে, বাড়ে না গভীরতা—বিআইডব্লিউটিএর ড্রেজিংয়ে অনিয়ম-দুর্নীতি ও অর্থ অপচারের গুরুতর অভিযোগ

    • By admin admon
    • অক্টোবর ১১, ২০২৬
    • 39 views
    শত শত কোটি টাকা ব্যয়ে নদী খনন, বছর না যেতেই ডুবোচর: ড্রেজার চলে, বাড়ে না গভীরতা—বিআইডব্লিউটিএর ড্রেজিংয়ে অনিয়ম-দুর্নীতি ও অর্থ অপচারের গুরুতর অভিযোগ

    চুল টেনে লাল কার্ড, ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

    • By admin admon
    • অক্টোবর ১১, ২০২৬
    • 16 views
    চুল টেনে লাল কার্ড, ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

    ওয়াসার প্রকল্প পরিচালকের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন করেও দেড় বছরে প্রতিবেদন দিতে পারেনি কর্তৃপক্ষ—প্রশ্নের মুখে প্রশাসনিক জবাবদিহি

    • By admin admon
    • অক্টোবর ১১, ২০২৬
    • 52 views
    ওয়াসার প্রকল্প পরিচালকের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন করেও দেড় বছরে প্রতিবেদন দিতে পারেনি কর্তৃপক্ষ—প্রশ্নের মুখে প্রশাসনিক জবাবদিহি