আবুধাবি টেস্ট: বাংলাদেশের লিড চারশো ছাড়ল

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ আবুধাবি টেস্টে টাইগারদের লিড চারশো ছাড়িয়েছে। সোমবার টেস্টের চতুর্থ দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০০ রান করেছে শান্তবাহিনী। এতে লিড দাড়িয়েছে ৪০৬ রান।

লিটন দাস ৫৭ ও মিরাজ ৩৫ রানে ব্যাট করছেন। ছয় উইকেটে ৩২৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা। এর আগে গতকাল তৃতীয় দিন হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিং তোপে আড়াইশোর আগেই গুটিয়ে যায় আফগানিস্তানের প্রথম ইনিংস। সব কয়টি উইকেট হারিয়ে ২৪০ রান করে তারা। এতে করে ১০৬ রানের বিশাল লিড পায় বাংলাদেশ।

হাসান মাহমুদ ও এবাদত হোসেন মিলে শিকার করেন ৯ উইকেট। ক্যারিয়ারের স্মরণীয় পাঁচ উইকেটের সঙ্গে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন হাসান। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৪৬ রান।

তৃতীয় দিনের শুরুটা স্বপ্নের মতো রঙিন হয় বাংলাদেশ দলের। চার উইকেটে ২১১ রান নিয়ে দিন শুরু করা আফগানিস্তানকে প্রথম ধাক্কাটা দেন এবাদত হোসেন চৌধুরী।

১০৩ বলে ৩২ রান করা ইকরাম আলিখিলকে ফেরান এবাদত। পরের ওভারেই কারিশমা দেখিয়েছেন হাসান মাহমুদ। ৮৩তম ওভারের ৩য়, ৪র্থ এবং ৫ম বলে একে একে ফিরিয়েছেন ইসমাত আলম, কাইস আহমেদ এবং জিয়াউর রহমানকে। ইসমাতকে এক রানে ফেরালেও বাকি দুইজন মেরেছেন গোল্ডেন ডাক। তিন বলে তিন উইকেট নিয়ে দারুণ এক হ্যাটট্রিক তুলে নেন হাসান মাহমুদ।

হ্যাটট্রিকের পর হাসান ফিরিয়েছেন ইয়ামিন আহমেদ জাইকে। তুলে নেন দারুণ এক ফাইফার। টেস্টে দ্রুততম বাংলাদেশি পেসার হিসেবে ছুঁয়ে ফেলেন ৫০ উইকেটের মাইলফলকও। পরে টিকে থাকা আফগান অধিনায়ক রহমত শাহ পেয়েছেন সেঞ্চুরি। ২১৬ বলে ১০৩ রান করে টিকে ছিলেন রহমত। মোহাম্মদ সেলিমকে ফিরিয়ে আফগান ইনিংসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এবাদত হোসেন। ২৪০ রানেই থেমেছে আফগানিস্তান।

হাসান পাঁচটি, এবাদত চারটি ও মেহেদী হাসান মিরাজ নিয়েছে একটি উইকেট।

এদিন বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। পেসারদের মধ্যে প্রথম। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক ছিল অলক কাপালি ও সোহাগ গাজীর। তার দুজনেই ছিলে স্পিনার।

Share this news as a Photo Card

  • Related Posts

    ক্র্যাব স্পোর্টস কার্নিভাল ক্রিকেটে চ্যাম্পিয়ন ডমিনেটরস

    খেলাধুলা ডেস্কঃ আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম ডমিনেটরস। ফাইনালে টিম ক্রাইম টাইটান্সকে ৩ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন ময়দান…

    এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

    খেলাধুলা ডেস্কঃ রেকর্ডের পর রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের এই মিডফিল্ডার রেগুলার সিজনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

    বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ
    ১২ অক্টোবর ২০২৬

    আবুধাবি টেস্ট: বাংলাদেশের লিড চারশো ছাড়ল

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob