আটকে গেছে বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বিশাল ব্যবধানে হারের জেরে আটক গেছে পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। ধারণা করা হচ্ছে চুক্তির জন্য চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ পর্যন্ত বাবর আজমদের অপেক্ষা করতে হবে।

প্রধান কোচ ও নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের পারফরম্যান্স ভালোভাবে যাচাই করে নিতে চান। সূত্র অনুযায়ী, পাকিস্তানের জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি চলতি বছরের পহেলা জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের আগে খেলোয়াড়দের এ বিষয়ে জানানো হয়েছিল। ওই সময় ৩০ জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছিল।

তবে ইংল্যান্ড সফরে পাকিস্তানের দুর্বল পারফরম্যান্স এবং প্রতিপক্ষের কাছে হোয়াইটওয়াশ হওয়ার ঘটনা পুরো প্রক্রিয়াটিকে স্থবির করে দিয়েছে। চুক্তিগুলো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, প্রাথমিক তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে; বিশেষ করে মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদের বাদ পড়ার ঝুঁকি বেড়েছে।

আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের সব ফরম্যাটের দায়িত্বে থাকা প্রধান কোচ মাইক হেসন এবং জাতীয় নির্বাচকরা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে ঘরের মাঠে চলমান আন্তর্জাতিক ম্যাচ ও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে নিতে চান।

সূত্রটি আরও জানায়, হেসন ও নির্বাচকদের বিশ্বাস এসব ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করলে নতুন কেন্দ্রীয় চুক্তিতে কাকে কোন ক্যাটাগরিতে রাখা উচিত, সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, নতুন কেন্দ্রীয় চুক্তিগুলো জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, বরং ফরম্যাট অনুযায়ী বিশেষায়িত ক্যাটাগরিতে দেওয়া হবে। খেলোয়াড়দের এখন টেস্ট ক্রিকেট, টি-টোয়েন্টি এবং সাদা বলের ক্রিকেট (ওয়ানডে ও টি-টোয়েন্টি) এই ধরনের ফরম্যাট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে।

সূত্রটি জানিয়েছে, নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা বিলম্বিত হতে পারে। যখনই কেন্দ্রীয় চুক্তিগুলো দেওয়া হোক না কেন, তা আগের তারিখ থেকে কার্যকর হবে। কারণ আগের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ ৩১ জুলাই শেষ হয়ে গেছে। সাধারণত বোর্ড আগস্ট মাসেই পিসিবি নতুন চুক্তির ঘোষণা দিয়ে থাকে।

Share this news as a Photo Card

  • Related Posts

    এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

    ক্রীড়া ডেস্ক : যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্য সেমিফাইনালে লড়বে ভারত ও আফগানিস্তান। সোমবার মালয়েশিয়াকে হারিয়ে…

    চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

    খেলাধুলা ডেস্কঃ আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচে বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল স্পেনের হয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না। রবিবার (৮ নভেম্বর) আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 11 views
    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 14 views
    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 16 views
    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 29 views
    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 51 views
    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 34 views
    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা
    ১৭ অক্টোবর ২০২৬

    আটকে গেছে বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob