পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিজম বোর্ডকে নির্দেশনা

image_pdfSaveimage_print

পর্যটন ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৭ অক্টোবর) মন্ত্রী ট্যুরিজম বোর্ডকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা আয়োজন এবং সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী।

নির্দেশনায় মন্ত্রী অগ্নিকাণ্ডের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠাতে বলেছেন।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে পর্যটন কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় অগ্নি নিরাপত্তা জোরদারকরণ এবং জরুরি উদ্ধারবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হবে।

এদিকে দুপুরে দেওয়া এক বিবৃতিতে কক্সবাজারের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী।

মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, ‘এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।’

  • Related Posts

    রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

    ডেস্ক নিউজঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতিবিদরা স্বাধীনতার ইতিহাস লেখার কারণে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে উঠে আসেনি। ফলে ইতিহাস বিকৃত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ‘সিনিয়র…

    ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ ডেঙ্গু ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে গুলশানের বাসা থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার ‘দ্য কিং’ সিনেমায়

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 0 views
    এবার ‘দ্য কিং’ সিনেমায়

    পেশাজীবী দলের ঢাকা উত্তর কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়

    পেশাজীবী দলের ঢাকা উত্তর কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়

    অনিরুদ্ধ-কাব্যের বিয়ের জল্পনায় সিলমোহর, কবে বসবে আসর?

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 1 views
    অনিরুদ্ধ-কাব্যের বিয়ের জল্পনায় সিলমোহর, কবে বসবে আসর?

    পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিজম বোর্ডকে নির্দেশনা

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 5 views
    পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিজম বোর্ডকে নির্দেশনা

    বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 1 views
    বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন

    কমিশন বাণিজ্য ও বিপুল সম্পদের অভিযোগে আলোচনায় গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদ

    • By admin admon
    • অক্টোবর ১৭, ২০২৬
    • 11 views
    কমিশন বাণিজ্য ও বিপুল সম্পদের অভিযোগে আলোচনায় গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদ