ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মিষ্টি নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন

image_pdfSaveimage_print

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে জয়ের আনন্দ ভাগ করে নিতে মিষ্টি নিয়ে প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী দেলাওয়ারের বাসায় গেলেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।

 

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলা শহরের হাজীপাড়ায় অবস্থিত দেলাওয়ারের বাসায় গিয়ে এলাকার উন্নয়নে সহযোগিতা চান ফয়সল আমীন। পরে কুশল বিনিময় করে একে অপরের মুখে মিষ্টি তুলে দেন।

 

এরআগে, প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ারের বাসায় প্রবেশ করেই মির্জা ফয়সল আমীন হাত চেপে ধরে বলেন, এই জেলার মানুষের জন্য দুজনকেই কাজ করতে হবে। এমপির ছায়া হিসেবে রাখতে চাই, চাই সহযোগিতা। কারণ নির্বাচনের আগে উভয়েই ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছি।

 

এ সময় জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, অবশ্যই একে একে সহযোগিতা করবো। তবে ভোট শেষ হয়েছে, এবার যেন বিরোধীদের ওপর নির্যাতন-নিপীড়ন না হয়।

 

পরে স্থানীয় সমস্যা সমাধানে সহযোগিতার পাশাপাশি ঠাকুরগাঁওকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

গতকাল ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। আর জামায়াতের দেলাওয়ার হোসেন ৯৬ হাজার ৫১৩ ভোট পেয়ে পরাজিত হন।

  • Related Posts

    আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ: রিজভী

    বাংলাদেশ ও চীনের মধ্যকার শক্তিশালী এবং গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক কেবল দুই দেশের সমৃদ্ধিই নয়, বরং সমগ্র অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতায় অর্থবহ অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির…

    শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

    ভারতে অবস্থানরত শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন সরকারকে শান্তিতে থাকতে দেবেন বলে মনে করেন না প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করেছেন যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নারী ক্রিকেটারদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দিতে যাচ্ছে বিসিবি

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 1 views
    নারী ক্রিকেটারদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দিতে যাচ্ছে বিসিবি

    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 2 views
    তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

    সৌদি আরবের পৃথক বিমান হামলায় ইয়েমেনে ৭ জন নিহত

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 30 views
    সৌদি আরবের পৃথক বিমান হামলায় ইয়েমেনে ৭ জন নিহত

    টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 27 views
    টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

    ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 26 views
    ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

    জামিন পেলেন পরীমণি

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 23 views
    জামিন পেলেন পরীমণি