আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

image_pdfSaveimage_print

জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে। সোলারকে এগিয়ে নিতে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি, আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কমাতে পারব।’

তিনি বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতেই এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।

নিজের বাসায়ও সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেও অফ-গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না।

 

বিগত সরকার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলেও জ্বালানির ব্যবস্থা করে যায়নি জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, একটা নতুন কোনো কূপও খনন করেনি। বর্তমানে বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানি করছে সরকার। সাশ্রয়ী দামে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। সংকট উত্তরণে সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে।

 

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান কমিয়ে আনাই সরকারের লক্ষ্য। আগামী গ্রীষ্মে যেন চলতি বছরের মতো বিদ্যুৎ সংকটে ভুগতে না হয়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। ৩ নভেম্বর এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Share this news as a Photo Card

  • Related Posts

    ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

    ডেস্ক নিউজঃ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে একলাফে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা…

    কপ সম্মেলন: বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে নতুন মাত্রা যোগ করলেন ডা. জুবাইদা

    বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দেশের পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে তার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সংবিধান সংস্কারে ১১ দলের পাল্টা কমিটি, আপত্তি বিএনপির

    সংবিধান সংস্কারে ১১ দলের পাল্টা কমিটি, আপত্তি বিএনপির

    ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

    • By admin admon
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 1 views
    ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

    কপ সম্মেলন: বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে নতুন মাত্রা যোগ করলেন ডা. জুবাইদা

    কপ সম্মেলন: বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে নতুন মাত্রা যোগ করলেন ডা. জুবাইদা

    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 19 views
    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 19 views
    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 18 views
    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০
    ০১ নভেম্বর ২০২৬

    আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob