সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন এলিজা জামান

image_pdfSaveimage_print

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

সোমবার (০২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন-২০০৪ অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো। চূড়ান্ত তালিকায় একজন প্রার্থী থাকায় এই আসনে আর নির্বাচন হচ্ছে না। যার ফলে জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী এলিজা জামানকে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ বলে জানান রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান।

 

ওইদিন তিনি বলেন, একাধিক প্রার্থী না থাকায় প্রত্যাহারের পরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

 

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন ।

 

বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এ শূন্য আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার।

 

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চরম বিতর্কের মুখে আলোচনায় আসেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ওই ঘটনার পরপরই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

 

পরবর্তী সময়ে ওই আসনে নতুন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমার পর ২৭ অক্টোবর তা যাচাই-বাছাই করা হয়। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করে কমিশন। এরপর ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। আজ ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়ার কথা ছিল। তবে কোনো প্রার্থী না থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া কথা ছিল।

 

এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

২০০৩ সালে তিনি জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওই বছরই শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেন। পরের বছর সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পান মাদার তেরেসা স্বর্ণপদক।

  • Related Posts

    জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা

    ডেস্ক নিউজঃ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে মজুরি বোর্ডের কার্যক্রমে বিলম্ব না করে দ্রুত ধারাবাহিক বৈঠকের…

    মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তন, এক লাইনে লেখার অনুমতি

    ডেস্ক নিউজঃ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 3 views
    জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা

    ঔষধ প্রশাসনের পরিচালক আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের পুরোনো অনুসন্ধান পুনরায় চালুর দাবি

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 8 views
    ঔষধ প্রশাসনের পরিচালক আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের পুরোনো অনুসন্ধান পুনরায় চালুর দাবি

    সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন এলিজা জামান

    সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন এলিজা জামান

    ডেমোক্র্যাটরা জিতলে কংগ্রেস ছাড়াই দেশ চালানোর ছক কষছেন ট্রাম্প!

    ডেমোক্র্যাটরা জিতলে কংগ্রেস ছাড়াই দেশ চালানোর ছক কষছেন ট্রাম্প!

    পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

    পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

    ‘মুরাসু’ এখন প্রবল ঘূর্ণিঝড়, আঘাত হানবে কখন কোথায়?

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 8 views
    ‘মুরাসু’ এখন প্রবল ঘূর্ণিঝড়, আঘাত হানবে কখন কোথায়?