‘মুরাসু’ এখন প্রবল ঘূর্ণিঝড়, আঘাত হানবে কখন কোথায়?

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ এক সপ্তাহের ব্যবধানে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে যাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়। এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘মুরাসু’। ঝড়টি আজ সোমবার রাতেই ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় বাংলাদেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার ভোররাত ৩টায় প্রবল ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এ সময় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ঘূর্ণিঝড়টি।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার রাত ১২টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৪টার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ ভোররাতে প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর অন্ধ্রের উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। নামটি ছিল বাংলাদেশের দেওয়া। আর ‘মুরাসু’ নামটি দিয়েছে ভারতই। ‘মুরাসু’একটি তামিল শব্দ। এর অর্থ হলো বিশাল আকারের ড্রাম বা রণঢাক জাতীয় বাদ্যযন্ত্র। কোনো দুর্যোগ সম্পর্কে বা কিছু ঘোষণা করতে, সবাইকে সচেতন করতে এই বাদ্যযন্ত্র বাজানো হয়। অনেক সময় এটিকে যুদ্ধের বাদ্য হিসেবেও ধরে নেওয়া হয়।

  • Related Posts

    সাগরে নতুন লঘুচাপ, রাজধানীতে বৃষ্টি

    ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতে না হতেই সাগরে সৃষ্টি হয়েছে নতুন লঘুচাপ। এর প্রভাবে সকাল থেকে মেঘলা আকাশ থাকার পর রাজধানী ঢাকায় ভারি বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও দমকা…

    আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকাসহ দেশের ১২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

    আবহাওয়া ডেস্কঃ দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৮ অক্টোবর) ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 3 views
    জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা

    ঔষধ প্রশাসনের পরিচালক আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের পুরোনো অনুসন্ধান পুনরায় চালুর দাবি

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 8 views
    ঔষধ প্রশাসনের পরিচালক আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের পুরোনো অনুসন্ধান পুনরায় চালুর দাবি

    সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন এলিজা জামান

    সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন এলিজা জামান

    ডেমোক্র্যাটরা জিতলে কংগ্রেস ছাড়াই দেশ চালানোর ছক কষছেন ট্রাম্প!

    ডেমোক্র্যাটরা জিতলে কংগ্রেস ছাড়াই দেশ চালানোর ছক কষছেন ট্রাম্প!

    পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

    পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

    ‘মুরাসু’ এখন প্রবল ঘূর্ণিঝড়, আঘাত হানবে কখন কোথায়?

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 8 views
    ‘মুরাসু’ এখন প্রবল ঘূর্ণিঝড়, আঘাত হানবে কখন কোথায়?