অনেকগুলো বউ ছেড়ে চলে গেছে: প্রসেনজিৎ

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবন ও বৈবাহিক সম্পর্কের ভাঙাগড়া নিয়ে অতীতে বহুবার আলোচনার কেন্দ্রে এসেছেন টালিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে অতীতের সেই টানাপোড়েন পেছনে ফেলে দুই দশকেরও বেশি সময় ধরে তৃতীয় স্ত্রী অভিনেত্রী অর্পিতা পালের (চট্টোপাধ্যায়) সঙ্গে সংসার টিকিয়ে রেখেছেন তিনি।

সম্প্রতি এক বিশেষ আড্ডায় নিজের দাম্পত্য জীবন ও স্ত্রী অর্পিতার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এক চমকপ্রদ ও অকপট স্বীকারোক্তি দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ স্মরণ করেন তার অতীতের সম্পর্কের জটিলতা। তার মতো একজন ব্যস্ত ও জটিল জীবনযাত্রার মানুষের পাশে টিকে থাকা যে সহজ কাজ ছিল না, তা স্পষ্টভাবেই স্বীকার করেন তিনি।

প্রসেনজিৎ বলেন, “অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী—ওকে একটা জায়গায় ভীষণ সম্মান করি যে ও সবকিছু সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ, অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। আই লাভ হার অ্যান্ড আই রেসপেক্ট হার (আমি ওকে ভালোবাসি ও শ্রদ্ধা করি)। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।”

টালিউডে তিন দশকেরও বেশি সময় ধরে একচ্ছত্র দাপটের কারণে ভক্তরা যাঁকে ভালোবেসে ‘ইন্ডাস্ট্রি’ আখ্যা দিয়েছেন, তার ব্যক্তিগত জীবন বারবারই সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে।

১৯৯২ সালে ছেলেবেলার বন্ধু ও জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি; তবে তিন বছরের মাথায় সেই দাম্পত্যের ইতি ঘটে। এরপর অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেও সেই সম্পর্কও স্থায়ী হয়নি। অপর্ণার সঙ্গে প্রসেনজিতের প্রেরণা নামে এক কন্যাসন্তান রয়েছে, যিনি পেশায় আইনজীবী এবং বিদেশে বসবাস করেন। অতীতে এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছিলেন, মেয়ের সঙ্গে তার কোনো নিয়মিত যোগাযোগ নেই।

পরবর্তীতে ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা পালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রসেনজিৎ। তাদের একমাত্র সন্তান তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (মিশুক)। বিগত বছরগুলোতে এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন ও কানাঘুষা ছড়ালেও যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে দীর্ঘ দুই যুগ একসঙ্গে পার করেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার এমন স্বভাবসুলভ ও কৌতুকপূর্ণ বক্তব্য নেটিজেন এবং অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু

    বিনোদন ডেস্ক : বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ৪০ দিনব্যাপী ‘কিউট বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’। শুক্রবার শিল্পকলা একাডেমির সামনে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন…

    নিজেকে ‌‘পরাধীন’ বললেন শাহরুখ

    বিনোদন ডেস্কঃ বলিউডের পর্দায় তিনি বাদশা। কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করলেও নিজের বাড়িতে নাকি একেবারেই চলে না তার কথার দাম। বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে খাওয়াদাওয়া সবকিছুতেই শেষ সিদ্ধান্ত স্ত্রী গৌরী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 18 views
    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 19 views
    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 18 views
    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 14 views
    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 19 views
    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 12 views
    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু
    ০৩ নভেম্বর ২০২৬

    অনেকগুলো বউ ছেড়ে চলে গেছে: প্রসেনজিৎ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob