নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ বললেন কারিনা

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ বলিউডে নিজের অবস্থান নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনে হাজির হয়ে নিজেকেই বলিউডের বর্তমান প্রজন্মের এক নম্বর অভিনেত্রী হিসেবে তুলে ধরলেন তিনি। স্বামী সাইফ আলি খানের উপস্থিতিতে এমন মন্তব্য করে অনুষ্ঠানের টিজারেই আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এর চতুর্থ পর্বের টিজার প্রকাশ করেছেন সঞ্চালক ও নির্মাতা করণ জোহর। এতে অতিথি হিসেবে দেখা যাবে কারিনা কাপুর ও সাইফ আলি খানকে। এর আগে ২০১০ সালে ‘কফি উইথ করণ’-এর তৃতীয় সিজনে দম্পতি হিসেবে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। দীর্ঘ বিরতির পর আবারও তাঁদের যৌথ উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

প্রকাশিত টিজারে কারিনার সঙ্গে করণ জোহরের খুনসুটি বেশ উপভোগ্য হয়ে উঠেছে। অনুষ্ঠানটির শেষ সিজন নিয়ে নিজের স্বস্তির কথা জানিয়ে কারিনা বলেন, বারবার এই অনুষ্ঠানে আসার প্রয়োজন নেই। তাঁর এমন মন্তব্যের জবাবে করণও রসিকতা করতে ছাড়েননি।

এদিকে ঘনিষ্ঠ বন্ধুদের কথোপকথনের মধ্যে সাইফ মজা করে বলেন, এই অনুষ্ঠানে তাঁকে কিছুটা বেমানান অতিথি হিসেবে মনে হচ্ছে।

তবে টিজারের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে যখন করণ জোহর কারিনাকে প্রশ্ন করেন, বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে এক নম্বরে? উত্তরের জন্য অপেক্ষা না করেই যেন নিজের অবস্থান পরিষ্কার করে দেন কারিনা। তার আত্মবিশ্বাসী মনোভাবের পর সাইফ মজা করে বলেন, অন্য অভিনেত্রীদের প্রশংসা করতেও কারিনার আপত্তি থাকা উচিত নয়।

অনুষ্ঠানের খেলাধুলার পর্বেও দেখা যায় দম্পতির মজার কথোপকথন। ‘কে’ অক্ষর দিয়ে শুরু হওয়া অভিনেতাদের নাম বলতে বলা হলে সাইফ হঠাৎ ‘কবিতা’ নামটি বলেন। পরে রসিকতা করে যোগ করেন, কবিতার মতো কেউ তো থাকবেই!

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর আবেগঘন একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের ঘোষণা দেন করণ জোহর। এই অনুষ্ঠানের সঙ্গে তাঁর দীর্ঘ ২২ বছরের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

করণ জানান, ২০০৪ সালে অনুষ্ঠানটির পরিকল্পনা বাবার কাছে তুলে ধরলে প্রযোজক যশ জোহর এর সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। বন্ধুদের সঙ্গে কথোপকথন দেখার জন্য দর্শক কেন অর্থ ব্যয় করবেন, এমন প্রশ্নও তুলেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে অনুষ্ঠানটি ভারতীয় বিনোদনজগতের অন্যতম আলোচিত আয়োজনে পরিণত হয়।

আবেগাপ্লুত করণ আরও বলেন, এই অনুষ্ঠান তাঁর জীবনে অনেক কিছু দিয়েছে। তারকাদের ব্যক্তিগত সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব, বিয়ে ও নানা বিতর্ক নিয়ে আলোচনার মধ্য দিয়ে ‘কফি উইথ করণ’ একসময় দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

এবারের সিজনে ইতোমধ্যে সালমান খান, রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরকোন্ডা এবং জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ানের মতো তারকারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু

    বিনোদন ডেস্ক : বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ৪০ দিনব্যাপী ‘কিউট বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’। শুক্রবার শিল্পকলা একাডেমির সামনে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন…

    নিজেকে ‌‘পরাধীন’ বললেন শাহরুখ

    বিনোদন ডেস্কঃ বলিউডের পর্দায় তিনি বাদশা। কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করলেও নিজের বাড়িতে নাকি একেবারেই চলে না তার কথার দাম। বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে খাওয়াদাওয়া সবকিছুতেই শেষ সিদ্ধান্ত স্ত্রী গৌরী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 19 views
    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 19 views
    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 18 views
    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 14 views
    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 19 views
    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 12 views
    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু
    ০৩ নভেম্বর ২০২৬

    নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ বললেন কারিনা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob