মাঠে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, মুখ খুললেন সেই গোলকিপার

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে তেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগুয়েলের মর্মান্তিক মৃত্যুর পর এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওওনো অবশেষে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, গত কয়েক দিন তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল।

গত সোমবার ওওনোর সঙ্গে সংঘর্ষের পর কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন টেনেরিফের ৩০ বছর বয়সী ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েল। পরের দিন তার মৃত্যু হয়। ঘটনার পর মাঠ থেকে বহিষ্কৃত হওয়া ওওনো বুধবার (৪ নভেশ্বর) তার ক্লাবের মাধ্যমে একটি আবেগঘন বিবৃতি দিয়েছেন।

তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। ভাষা খুঁজে পাচ্ছি না, যা ঘটেছে তা মেনে নেওয়া আমার জন্য অত্যন্ত কষ্টসাধ্য। ২৫ বছর বয়সী এই গোলরক্ষক গভীর শোক প্রকাশ করেছেন এবং দে মিগুয়েলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি আরও বলেন, জেসুসের মৃত্যুতে আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি। আমি তার কথা, তার পরিবার এবং তাকে যারা ভালোবাসতেন, তাদের কথা ভাবছি। আমি জানি, সামনে অনেক বিষয় আসবে; যা-ই আসুক না কেন, আমি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে তার মুখোমুখি হব।

বিবৃতির শেষে তিনি একটি আবেগপূর্ণ বার্তা দেন। তবে সত্যি বলতে, এই মুহূর্তে জেসুস এবং আমরা যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি, তা ছাড়া অন্য কিছু ভাবতেই পারছি না। শান্তিতে ঘুমান, জেসুস। এটি একটি দুর্ঘটনা ছিল, কিন্তু কল্পনা করুন, সারা জীবন তাকে কী পরিমাণ মানসিক আঘাত (ট্রমা) বয়ে বেড়াতে হবে!

জানা গেছে, এই মর্মান্তিক ঘটনার পর আপত্তিকর বার্তা পাওয়ার কারণে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিয়েছেন। আন্দোরার সতীর্থ লাউতারো স্পাতজ তার সমর্থনে এগিয়ে এসেছেন। তিনি বলেন, যারা ওওনোকে চেনেন, তারা জানেন এই ঘটনায় তিনি কতটা গভীরভাবে মর্মাহত হয়েছেন। তিনি কখনোই ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করতে পারেন না।

স্প্যানিশ কর্তৃপক্ষ দে মিগুয়েলের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এটি একটি নিয়মিত প্রক্রিয়া। এরই মধ্যে ফুটবল বিশ্বের নানা প্রান্ত থেকে শোকবার্তা আসছে। খেলোয়াড়, ক্লাব এবং সমর্থকরা টেনেরিফের এই স্ট্রাইকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    ক্র্যাব স্পোর্টস কার্নিভাল ক্রিকেটে চ্যাম্পিয়ন ডমিনেটরস

    খেলাধুলা ডেস্কঃ আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম ডমিনেটরস। ফাইনালে টিম ক্রাইম টাইটান্সকে ৩ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন ময়দান…

    এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

    খেলাধুলা ডেস্কঃ রেকর্ডের পর রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের এই মিডফিল্ডার রেগুলার সিজনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

    ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 8 views
    ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

    বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 10 views
    বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
    ০৪ নভেম্বর ২০২৬

    মাঠে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, মুখ খুললেন সেই গোলকিপার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob