রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

image_pdfSaveimage_print

রাজধানীর ফার্মগেটে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি বাস পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বাসটিতে আগুন দেয়া হয়।

এক প্রত্যক্ষদর্শী সময় সংবাদকে জানিয়েছেন, সন্ধ্যায় চা খেতে বেরিয়ে তিনি দেখেন মেট্রোস্টেশনের নিচে লাভলি পরিবহনের একটি বাস জ্বলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে যায়।

প্রতিবেদন লেখা সময় সন্ধ্যা সোয়া সাতটার আগেই আগুন নেভানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম।

আগুন কীভাবে লেগেছে সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বাসের আগুনের ধোঁয়া মেট্রো স্টেশনে প্রবেশ করায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তার জন্য মেট্রো স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে কয়েকজন যাত্রী জানিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনার পর আধা ঘণ্টার মতো মেট্রোরেল স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

আগুনের বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, যে বাসে আগুন দেয়া হয়েছে, সেটির কোনো যাত্রী ও চালককে পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

  • Related Posts

    অবৈধ ভবন নির্মাণে ঘুষের অভিযোগ, রাজউকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাধিক আবেদন

    বিশেষ প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৩ (উপ-জোন-২)-এর সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অবৈধ ভবন নির্মাণে সহযোগিতা এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ভবন…

    ১২ কোটি টাকার সড়ক সংস্কারেও অনিয়মের অভিযোগ, ১০ বছর পরও দুর্ভোগ কাটছে না রায়পুরবাসীর

    নিজস্ব ডেস্কঃ দীর্ঘ এক দশক ধরে ভাঙাচোরা সড়কে চলাচল করতে হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দাদের। দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। তবে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 1 views
    চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

    রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

    রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

    চোটে ছিটকে গেলেন গুয়েহি, ইংল্যান্ড দলে ড্যান বার্ন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 3 views
    চোটে ছিটকে গেলেন গুয়েহি, ইংল্যান্ড দলে ড্যান বার্ন

    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 24 views
    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 23 views
    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

    অবৈধ ভবন নির্মাণে ঘুষের অভিযোগ, রাজউকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাধিক আবেদন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 57 views
    অবৈধ ভবন নির্মাণে ঘুষের অভিযোগ, রাজউকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাধিক আবেদন