পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি আইনি প্রতিষ্ঠান থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়ে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তবে ওই ইমেইলে প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনার দেওয়া কোনো অনুমোদনপত্র বা স্বাক্ষর ছিল না।

আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। তাতে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে।’

সাইদুর রহমান বলেন, ‘অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষের অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না।’

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির পাঠানো ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এর আগে, সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্স এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

  • Related Posts

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

    ডেস্ক নিউজঃ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। আজ সোমবার দুপুরে মজুরি বোর্ডের সভায় এই প্রস্তাব দেওয়া হয়।তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে রাজধানীর সেগুনবাগিচায়…

    শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনা হবে। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শেখ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চোটে ছিটকে গেলেন গুয়েহি, ইংল্যান্ড দলে ড্যান বার্ন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 1 views
    চোটে ছিটকে গেলেন গুয়েহি, ইংল্যান্ড দলে ড্যান বার্ন

    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 24 views
    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 21 views
    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

    অবৈধ ভবন নির্মাণে ঘুষের অভিযোগ, রাজউকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাধিক আবেদন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 53 views
    অবৈধ ভবন নির্মাণে ঘুষের অভিযোগ, রাজউকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাধিক আবেদন

    ১২ কোটি টাকার সড়ক সংস্কারেও অনিয়মের অভিযোগ, ১০ বছর পরও দুর্ভোগ কাটছে না রায়পুরবাসীর

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 51 views