ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটের স্থগিতের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ওই রুটে বিমানের ফ্লাইট চলাচল করবে না।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তগুলো ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আলোকে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

  • Related Posts

    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    বিশেষ প্রতিবেদকঃ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচটি শর্ত। বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,…

    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    আবহাওয়া ডেস্কঃ রাতের মধ্যে দেশের দশ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু

    • By Sara
    • নভেম্বর ১১, ২০২৬
    • 10 views
    যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু

    ইরান যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে সৌদির তেল উৎপাদন

    • By Sara
    • নভেম্বর ১১, ২০২৬
    • 8 views
    ইরান যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে সৌদির তেল উৎপাদন

    গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

    • By Sara
    • নভেম্বর ১১, ২০২৬
    • 6 views
    গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

    শ্রীলঙ্কার জালে ৪ গোলের ‘বাংলা ঝাল’, সেমিফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ১১, ২০২৬
    • 7 views
    শ্রীলঙ্কার জালে ৪ গোলের ‘বাংলা ঝাল’, সেমিফাইনালে বাংলাদেশ

    ডিসেম্বরে ৬৪ জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা সরকারের

    • By Sara
    • নভেম্বর ১১, ২০২৬
    • 11 views
    ডিসেম্বরে ৬৪ জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা সরকারের

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 15 views
    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত
    ১১ নভেম্বর ২০২৬

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob