ডিসেম্বরে ৬৪ জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা সরকারের

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : দেশের ঐতিহ্যবাহী পরিবেশনাশিল্প যাত্রাপালা ও সার্কাসের হারানো ঐতিহ্য ও জনপ্রিয়তা পুনরুজ্জীবিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে সরকার। এ শিল্পের মানোন্নয়ন, শিল্পীদের কর্মসংস্থান এবং প্রদর্শনীর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরে দেশের ৬৪ জেলায় একযোগে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব উৎসবে যাত্রাপালা ও সার্কাস প্রদর্শনীর সুযোগ রাখা হবে।

বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘পরিবেশনাধর্মী শিল্প: সার্কাস ও যাত্রাপালা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা ও সার্কাস। সময়ের পরিবর্তন এবং বিনোদনের নতুন মাধ্যমের বিস্তারে এসব শিল্পের প্রতি মানুষের আগ্রহ কমেছে। সামাজিক মর্যাদা ও পারিবারিক দর্শক ফিরিয়ে আনতে যাত্রা ও সার্কাসের পরিবেশনায় সময়োপযোগী পরিবর্তন আনতে হবে। তবে যাত্রার নিজস্ব আঙ্গিক ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যাত্রা ও সার্কাস পুনরুজ্জীবনে সরকার কাজ করছে। আগামী ডিসেম্বরে ৬৪ জেলায় জাতীয় সাংস্কৃতিক উৎসবে যাত্রা ও সার্কাস প্রদর্শনী থাকবে।

এতে অংশগ্রহণের জন্য দলগুলোর প্রতিনিধিদের আগামী পাঁচ দিনের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, যাত্রা ও সার্কাস প্রদর্শনীর অনুমতি, নিরাপত্তা এবং অন্যান্য প্রতিবন্ধকতা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমিতে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে, সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম রুচিশীল, সৃজনশীল ও কাহিনিনির্ভর পরিবেশনার মাধ্যমে পরিবারসহ এসব আয়োজন উপভোগের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ বলেন, যাত্রা ও সার্কাস দলের বাস্তব অবস্থা, আর্থিক সংকট এবং মাঠপর্যায়ের প্রতিবন্ধকতা চিহ্নিত করে মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি যাত্রাদল ও ১২টি সার্কাস দলের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও শিল্পীরা অংশ নেন। তারা প্রদর্শনীর অনুমতি না পাওয়া, আর্থিক সংকট ও স্থানীয় পর্যায়ে নানা অনিশ্চয়তার কথা তুলে ধরেন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈশান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা।

Share this news as a Photo Card

  • Related Posts

    সমালোচনার মুখে পণ্য ফেরত নিচ্ছে কিম কার্দাশিয়ানের ফ্যাশন ব্র্যান্ড

    বিনোদন ডেস্ক : মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের ফ্যাশন ব্র্যান্ড স্কিমসের ১৪৮ ডলারের (প্রায় ১১০ পাউন্ড) অ্যাডভেন্ট ক্যালেন্ডার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ক্রেতাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ…

    পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের, জানালেন নাটকীয়তার কারণও

    বিনোদন ডেস্কঃ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে নিজের বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আলোচিত ও বিতর্কিত প্রবাসী ব্লগার আসাদ নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে চলা তীব্র জল্পনা-কল্পনার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু

    • By Sara
    • নভেম্বর ১১, ২০২৬
    • 10 views
    যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু

    ইরান যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে সৌদির তেল উৎপাদন

    • By Sara
    • নভেম্বর ১১, ২০২৬
    • 9 views
    ইরান যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে সৌদির তেল উৎপাদন

    গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

    • By Sara
    • নভেম্বর ১১, ২০২৬
    • 6 views
    গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

    শ্রীলঙ্কার জালে ৪ গোলের ‘বাংলা ঝাল’, সেমিফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ১১, ২০২৬
    • 7 views
    শ্রীলঙ্কার জালে ৪ গোলের ‘বাংলা ঝাল’, সেমিফাইনালে বাংলাদেশ

    ডিসেম্বরে ৬৪ জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা সরকারের

    • By Sara
    • নভেম্বর ১১, ২০২৬
    • 12 views
    ডিসেম্বরে ৬৪ জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা সরকারের

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 15 views
    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত
    ১১ নভেম্বর ২০২৬

    ডিসেম্বরে ৬৪ জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা সরকারের

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob