হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে নৌমাইনে আঘাত লেগে একটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। জাহাজটি চলাচলের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

ইরানের নৌবাহিনীর বিবৃতির বরাতে আইআরআইবি জানায়, জাহাজটি নৌমাইনে আঘাতের পর আগুন ধরে যায়। জাহাজটি নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে চলাচল করছিল বলেও অভিযোগ করেছে ইরান। তবে জাহাজটির নাম, পতাকাবাহী দেশ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ও অগ্নিকাণ্ডের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটির জন্য নৌমাইনে আঘাতকে দায়ী করেছে ইরান। তবে দেশটির এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত ২ নভেম্বর হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাতের পর আগুনে পুড়েছে বলে জানায় ইরানের নৌবাহিনী। ওই জাহাজটিও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল বলে দাবি করা হয়।

এরপর ১০ নভেম্বর একই এলাকায় আরও একটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাতের পর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

১৪ নভেম্বর ইরানের নৌবাহিনী ও আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাতের পর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

সর্বশেষ ১৭ নভেম্বর হরমুজ প্রণালিতে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর আগুন ধরে যায়। জাহাজটির কর্মীদের উদ্ধার করা হলেও একজন নিখোঁজ এবং ১১ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

Share this news as a Photo Card

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হিসেবে আগামী কংগ্রেসের জন্য হাকিম জেফরিসকে মনোনয়ন দিয়েছেন দলটির নবনির্বাচিত সদস্যরা। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার পথে…

    হরমুজ প্রণালি সচল রাখতে একমত যুক্তরাষ্ট্র-চীন: ট্রাম্প

    কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

    মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

    হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 22 views
    হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

    গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 17 views
    গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 25 views
    প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
    ১৯ নভেম্বর ২০২৬

    হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob