হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতি কারাগারে

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত একটি হত্যাচেষ্টা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলম জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও হতে পারে।

এর আগে মধ্যরাত ৩টার দিকে উত্তরা এলাকার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালালে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে তিনি দীর্ঘ সময় চিকিৎসা নেন। এরপর ভুক্তভোগী নিজে বাদী হয়ে ২০২৫ সালের ৩ মে মামলাটি করেন। এ মামলায় জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়।

Share this news as a Photo Card

  • Related Posts

    ফের মা হচ্ছেন কিয়ারা

    বিনোদন ডেস্কঃ দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নতুন অতিথিকে বরণ করে নেওয়ার প্রস্তুতিও শুরু করেছেন তিনি। এরই মধ্যে কিয়ারার সাধভক্ষণের বিশেষ একটি কেক…

    ২৩ বছর পর একসঙ্গে হৃতিক-কারিনা, সিনেমার সেই বাড়ি এবার বাস্তবে

    বিনোদন ডেস্কঃ বলিউডের অন্যতম জনপ্রিয় পারিবারিক ছবি ‘কাভি খুশি কভি গম’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের জন্য এলো এক বিশেষ চমক। দীর্ঘ ২৩ বছর পর ফের একসঙ্গে দেখা গেল ছবির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

    মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

    হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 21 views
    হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

    গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 16 views
    গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 24 views
    প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
    ১৯ নভেম্বর ২০২৬

    হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতি কারাগারে

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob