ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাস। চলতি ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৬১৭ জন, যা এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন মানবাধিকার সংস্থার পরামর্শক ম্যান্ডি বাড। গত সেপ্টেম্বরে মশার কামড়ে আক্রান্ত হওয়ার পর তার জ্বর ১০৩ ডিগ্রি ফারেনহাইটে উঠে যায় এবং একপর্যায়ে তার পা দুটো অসাড় হয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, মারা না গিয়ে যে বেঁচে আছি, এতেই আমি খুশি। আমিও এই ভাইরাসে প্রাণ হারাতে পারতাম, এটা ভাবলেই ভয় লাগে।

ফ্লোরিডার মতো মশাপ্রবণ এলাকা ছেড়ে এসে ক্যালিফোর্নিয়ায় এমন পরিস্থিতির শিকার হবেন তা কল্পনাও করেননি বাড। তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার মতো চমৎকার আবহাওয়ায় এসে যে এই রোগে আক্রান্ত হব, তা কখনো ভাবিনি। এটা সত্যিই ভয়ের।

উগান্ডায় প্রথম শনাক্ত হওয়া ওয়েস্ট নাইল ভাইরাস ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশার মাধ্যমে এটি মানুষের শরীরে ছড়ায়। এর কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত বেশির ভাগ মানুষের শরীরে তেমন কোনো উপসর্গ দেখা না গেলেও প্রায় এক শতাংশ ক্ষেত্রে এটি মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ ও পক্ষাঘাতের কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এই ভাইরাসের বিস্তার বাড়ছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জীববিজ্ঞানী রায়ান হ্যারিগান বলেন, জলবায়ু উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আগে যেসব রোগকে আমরা গ্রীষ্মমণ্ডলীয় বলে জানতাম, সেগুলো এখন উত্তরের দিকে ছড়াচ্ছে। ইউরোপেও একই অবস্থা দেখা যাচ্ছে। চলতি বছর ইউরোপের ২০টি দেশে রেকর্ড দুই হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ইতালি, গ্রিস ও ফ্রান্সে প্রকোপ সবচেয়ে বেশি।

ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক সময়ের তীব্র গরম, আর্দ্রতা এবং এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় জমে থাকা পানিতে মশার প্রজনন বেড়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে সাধারণ সময়ের দুই মাস আগেই গত মে মাসে প্রথম আক্রান্ত মশা শনাক্ত হয়।

স্থানীয় মশা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ব্যবস্থাপক সুজান ক্লু জানান, তারা ড্রেনে লার্ভিসাইড ছিটানো ও বন্ধ্যাকরণ করা পুরুষ মশা ছাড়াসহ নানা পদক্ষেপ নিচ্ছেন। তবে তিনি বলেন, প্রত্যেকের বাড়ির আঙিনায় গিয়ে তদারকি করা আমাদের পক্ষে খুবই কঠিন। এজন্য বাসিন্দা ও পর্যটকদের বিশেষ করে ভোর ও সন্ধ্যায় মশা তাড়ানোর ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

সূত্র: ফ্রান্স ২৪

Share this news as a Photo Card

  • Related Posts

    ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ভূখণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে চীন ও পাকিস্তান যৌথভাবে একটি সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে। বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি সংস্থা ‘দিগন্তর’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে,…

    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

    আন্তর্জাতিক ডেস্কঃ পুয়ের্তো রিকোর মাটিতেই মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতেছেন স্বাগতিক দেশের প্রতিযোগী জেনিফার বারেটো। বিতর্ক ও নানা জটিলতায় ঘেরা এবারের আসরে ১১৫ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার খেতাব অর্জন করেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 6 views
    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

    ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 15 views
    ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু

    ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, সমবায়ে ঘুষ-দুর্নীতির অভিযোগ: দুই দশক ধরে বিতর্কে অতিরিক্ত নিবন্ধক নবীরুল ইসলাম

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 17 views
    ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, সমবায়ে ঘুষ-দুর্নীতির অভিযোগ: দুই দশক ধরে বিতর্কে অতিরিক্ত নিবন্ধক নবীরুল ইসলাম

    মিস ইউনিভার্সের মঞ্চ থেকে যে কারণে ছিটকে গেছেন মাহি

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 12 views
    মিস ইউনিভার্সের মঞ্চ থেকে যে কারণে ছিটকে গেছেন মাহি

    সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জামায়াত

    সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জামায়াত

    মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় সতর্ক থাকার পরামর্শ সুয়ারেজের

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 13 views
    মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় সতর্ক থাকার পরামর্শ সুয়ারেজের
    ২৬ নভেম্বর ২০২৬

    ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob