রাজধানীতে নিরাপত্তাকর্মীদের অচেতন করে ২ হাজার ভরি গয়না লুট

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে রাজধানীর ধানমন্ডির একটি জুয়েলার্স থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকায় অবস্থিত আনাম র‌্যাংগস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। জুয়েলার্স কর্তৃপক্ষের দাবি, দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না লুট হয়েছে। পাশাপাশি নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরচক্র।

ঘটনার পর থেকে জুয়েলার্সের নিজস্ব একজন নিরাপত্তাকর্মীসহ মার্কেটের দুই নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। ইতোমধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল বলেন, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকেই তিন নিরাপত্তাকর্মীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির থেকে আনা জুয়েলার্সের নিজস্ব এবং অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী। ধারণা করা হচ্ছে, চুরির আগে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করা হয়েছিল।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া, সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করেন। ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।

মার্কেটের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী ঢাকা প্রোপারটি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে কলা খাইয়ে অচেতন করা হয়। নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাকে কলা খেতে দেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা তখন পার্কিংয়ে দায়িত্ব পালন করছিলাম। নিরাপত্তাকর্মী সালাম আমাকে জোড়া কলা খেতে দেয়। সুপারভাইজার রিপনও কলা খায়। কলা খাওয়ার পর আমরা অচেতন হয়ে পড়ি। এরপর আর কিছু বলতে পারি না।’

সুপারভাইজার রিপন কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে হয়তো চিকিৎসার জন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

মার্শাল সিকিউরিটি কোম্পানির আব্দুর রব বলেন, ‘আমি শিফট অনুযায়ী রাতে এবং দিনে ডিউটি করি। সকালে এসে বিষয়টি জানতে পারি। মার্শাল সিকিউরিটি কোম্পানির সারোয়ার এবং সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে এবং এই কোম্পানির নিজাম সরদার পলাতক রয়েছে।’

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, প্রায় ২ হাজার ভরি গয়না খোয়া গেছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    এলএনজি আমদানিনির্ভরতায় বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, বাড়বে জ্বালানি সংকট

    নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস। সংস্থাটির দাবি, এলএনজিনির্ভর…

    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    ডেস্ক নিউজ : তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। আশুলিয়া, গাজীপুর,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এলএনজি আমদানিনির্ভরতায় বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, বাড়বে জ্বালানি সংকট

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 22 views
    এলএনজি আমদানিনির্ভরতায় বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, বাড়বে জ্বালানি সংকট

    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 36 views
    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 35 views
    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 36 views
    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 36 views
    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 37 views
    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর
    ২৮ নভেম্বর ২০২৬

    রাজধানীতে নিরাপত্তাকর্মীদের অচেতন করে ২ হাজার ভরি গয়না লুট

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob