হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গেলেন মহাপরিচালক

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ গাজীপুরের সালনায় পোশাক শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে দায়িত্ব পালনের সময় হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিন কর্মকর্তা ও ছয় ব্যাটালিয়ন সদস্যকে দেখতে আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করেছেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ শনিবার (২৮ নভেম্বর) হাসপাতালে গিয়ে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তাঁদের মনোবল জোগান এবং সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুর জেলায় শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তা রক্ষায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন নিয়োজিত রয়েছে। গত ২৫ নভেম্বর দায়িত্বরত কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের ওপর হামলার পর আহতদের আনসার-ভিডিপি হাসপাতালে নেওয়া হয়। মহাপরিচালকের নির্দেশে অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন থেকেই হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজখবর নিচ্ছেন ও চিকিৎসা তদারকি করছেন।

হামলায় আহত কর্মকর্তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। আহত ব্যাটালিয়ন সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ. রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ। তাঁরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক বলেন, সালনা এলাকায় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। ওই সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নিরাপত্তায় আনসার সদস্যরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে আঘাত সহ্য করেন। একটি দোকানে আশ্রয় নেওয়া অবস্থায় দুষ্কৃতকারীরা গরম পানি নিক্ষেপসহ নানাভাবে হামলা চালালেও বিপুলসংখ্যক শ্রমিকের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সদস্যরা ধৈর্য ও পেশাদারিত্ব দেখিয়েছেন বলে জানান তিনি।

মহাপরিচালক আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত অতিরিক্ত সদস্য পাঠানো হয় এবং মহাসড়কের অবরোধ সরিয়ে জনজীবন স্বাভাবিক করা হয়। এ ঘটনায় প্রাথমিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

চিকিৎসকদের সঙ্গে আহতদের চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেন মহাপরিচালক। বর্তমানে আহত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসাধীন বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত…

    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে তিন দিনের ব্যবধানে দুটি পৃথক এলাকায় জান্তা সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, নবজাতক ও নারী রয়েছেন। বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় মাগওয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 32 views
    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 31 views
    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 32 views
    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 33 views
    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 33 views
    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 34 views
    মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
    ২৮ নভেম্বর ২০২৬

    হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গেলেন মহাপরিচালক

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob